জাতীয়

শহরে না এসে গ্রামে থাকুন : মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীকে বাঁচাতে ঢাকার ওপর চাপ কমাতে যারা গ্রামে আছে তাদের গ্রামেই থাকার পরামর্শ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, প্রতিদিন গড়ে ১৪ হাজার লোক ঢাকায় আসছে। এতে করে ধারণ ক্ষমতার চাইতে বেশি লোক বাস করছে। সময় এসেছে এটা নির্দিষ্ট করে দেওয়ার যে ঢাকা শহরে কত লোক আসতে পারবে। আমি মনে করি যারা গ্রামে থাকেন, গ্রামেই থাকুন। শহরে না এসে গ্রামে থাকুন আপনারা আপনাদের জীবিকা নির্বাহ গ্রাম থেকে করতে পারবেন।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে বিচারপতি শাহাবুদ্দীন পার্কে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা রোধে ১৬ দিনব্যাপী ‘নারীর মর্যাদা ও সুরক্ষা’ শীর্ষক কর্শসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন উন্নয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আব্দুল মান্নান ও ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।

নারীদের উদ্দেশে মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা পদ্মা সেতুর মতো বড় ব্রিজ করে ফেলেছি। সুতরাং আমরা আপনারও নেতৃত্ব দিতে পারবেন। আপনারা কোন কিছুতে ভয় পাবেন না। আমরা আপনাদের সাথে আছি। নারী নির্যাতনকে প্রতিহত করতে হবে। আপনাদের বলতে হবে, নারী বলে কিছু বলা যাবে না, এটা হতে পারে না। এই দেশে নারী এবং নারী পুরুষের সমান অধিকার আছে। আমরা কমিউনিটি ভিত্তিক সংগটনকে শক্তিশালী করার চেষ্টা করছি।

বস্তিবাসীর উন্নয়নে ডিএনসিসির পরিকল্পনা তুলে ধরে মেয়র বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বস্তিবাসীকে কিভাবে সুরক্ষা করে তাদের স্থায়ীভাবে একটি আবাসন করা যায় সেব্যাপরে পরিকল্পনা গ্রহণ করতে বলেছেন। সেব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশনে কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি সেই দিন আর দূরে নাই হত দরিদ্র যারা আছেন তাদের একটা স্থায়ী সমাধান করতে পারব।

তিনি বলেন, বস্তিবাসীদের স্থায়ী সমাধান করতে হবে। প্রতিদিন ঢাকা শহরে প্র্রায় ১৪ হাজার লোক আসছে। জলবায়ু পরিবর্তননের কারণেই হোক আর যে কারণেই হোক এটা একটি নির্দিষ্ট করে দেওয়া দরকার। যে ঢাকা শহরে কত লোক আসবে। যারা হতদরিদ্র তাদের দুটি ঠিকানা একটি বস্তি আর একটি ফুটপাত।

মেয়র বলেন, ঢাকা শহরের ধারণ ক্ষমতার চাইতে অনেক বেশি লোকবাস করে। আমি মনে করি যারা গ্রামে থাকেন তারা গ্রামেই থাকুন। শহরে না এসে গ্রামে থাকুন আপনারা আপনাদের জীবিকা নির্বাহ গ্রাম থেকে করতে পারবেন।

আর যারা স্থায়ীভাবে বস্তিতে বসবাস করেন তাদের কিভাবে আবাসন প্রকল্পের আওতায় নিয়ে আসতে পারি সেব্যাপারে কাজ করছে ডিএনসিসি। বস্তিবাসীকে স্থায়ী সমাধান দিতে পারব।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা