জাতীয়

পৌষের আগেই জেঁকে বসেছে শীত, হতে পারে বৃষ্টিও

নিজস্ব প্রতিবেদক : পৌষ-মাঘ শীতকাল। কিন্তু এখনও পৌষ মাস আসতে দুদিন বাকি। এর মাঝেই জেঁকে বসেছে শীত। কুয়াশায় ঢেকে থাকছে দিনের বেশিরভাগ সময়। ঘন কুয়াশা ও ঠান্ডায় বিপর্যস্ত অনেক জেলার জনজীবন।

এরই মাঝে পাঁচ-ছয় দিনের মধ্যে শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের পশ্চিমাঞ্চলে হতে পারে হালকা বৃষ্টি। সব মিলিয়ে সারা দেশেই তাপমাত্রা কমতে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়ার অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে বেশ কয়েকদিন ধরে বেশি কুয়াশা পড়ছে। যা কয়েকদিনের মধ্যে কমে যাবে। সাথে সাথে বাড়বে শীতের তীব্রতা।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তাপমাত্রা আরো কমবে, তবে সেটি মঙ্গল বা বুধবার দেশের পশ্চিমাঞ্চলে হালকা বৃষ্টির পর। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগি সেলসিয়াস, আগেরদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত কয়েক দিনের ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। বাড়ছে শীতজনিত রোগ। সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে ছিন্নমূল মানুষের। বাংলাদেশে শীতের দাপট মূলত চলে জানুয়ারি মাসজুড়ে। ২০১৮ সালের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের ইতিহাসে সর্বনিম্ন ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ২০১৩ সালের ১১ জানুয়ারি সৈয়দপুরের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা