জাতীয়

দীর্ঘ সাত বছর পর সচল হচ্ছে হেফাজতের মামলা!

নিজস্ব প্রতিবেদক : নতুন করে সচল হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে করা ১২টি মামলা। দীর্ঘ সাত বছর ঐ মামলাগুলো ঘুমিয়ে ছিলো। এখন নতুন করে এই মামলাগুলো সচল হচ্ছে। হেফাজতের বর্তমান আমীর জুনায়েদ বাবুনগরীসহ অনেক হেফাজত নেতা এই মামলার অন্যতম আসামী।

২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকা শহরের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় হেফাজত। তারা দোকানপাটে আগুন লাগিয়ে দেয়, ভাঙচুর করে সরকারি বেসরকারি গণপরিবহন, বহু মানুষকে নির্মমভাবে পেটায়। হেফাজতের তাণ্ডবে ১৪ জন মারা যায়। নারকীয় তাণ্ডবের পর হেফাজতের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে এক ডজন মামলা হয়। এর মধ্যে পুলিশের করা ৫ মামলা ছাড়াও আক্রান্ত এবং ক্ষতিগ্রস্থরা করেন বাকী ৭ মামলা।

৬ মে সকালে মতিঝিল এলাকার তৎকালীন উপ পুলিশ কমিশনার নাজমুল আলম বাদি হয়ে পল্টন এবং মতিঝিল থানায় মামলা করেন। ঐ মামলায় গ্রেপ্তার করা হয় বর্তমান আমীর (তৎকালীন জেনারেল সেক্রেটারী) বাবু নগরীকে। এছাড়াও সরকার উৎখাতের হুমকি দেয়ায় বাবুনগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়।

কিন্তু উত্তাপ থিতিয়ে গেলেই সরকার হেফাজতের সাথে আপোষ-রফায় যায়। সমঝোতা করা হয় হেফাজতের সাথে। সেই সমঝোতার অংশ হিসেবে মুক্তি দেয়া হয় বাবু নগরীকে। এরপর হেফাজতের প্রয়াত আমীর আল্লামা শফীর সঙ্গে সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক হয়। হেফাজতের দাবি অনুযায়ী পাঠ্য পুস্তক সংশোধন করা হয় বলে অনেকে অভিযোগ করেন।

হেফাজতের দাবি মেনে সুপ্রীম কোর্টের সামনে ভাস্কর্য নামিয়ে ফেলার উদ্যোগ নেয়া হয়। হেফাজতের সাথে সমঝোতার অংশ হিসেবেই সরকার কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দেয়।

এছাড়াও এসময় হেফাজত নানা রকম আর্থিক সুবিধা নিয়েছে বলে গুঞ্জন রয়েছে। কিন্তু আল্লামা শফীর সঙ্গে সরকারের এই সমঝোতা ভালোভাবে নেয়নি বাবুনগরীরা। তারা সরকার বিরোধি অবস্থান থেকে সংগঠিত হতে থাকে। এরপর আল্লামা শফীর মৃত্যুর পর হেফাজত দখল করে নেয় বাবু নগরী।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা