জাতীয়

এক বছরে দেশে এইডস আক্রান্ত ৬৫৮ জন

নিজস্ব প্রতিবেদক : দেশে ১৯৮৯ সালে প্রথমবারের মতো এইচআইভি এইডস ভাইরাসে সংক্রমণ শনাক্ত করা হয়। বর্তমানে দেশে এইচআইভি এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজারের বেশি। এদের মধ্যে চিকিৎসার আওতায় এসেছে মাত্র আট হাজার ৩৩ জন। দেশে নতুনভাবে এইচআইভি এইডস শনাক্ত হয়েছে ৬৫৮ জনের শরীরে। এর মধ্যে ৭৬ শতাংশ পুরুষ ও নারী ২১ শতাংশ ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী তিন শতাংশ। এ বছর ১২৪ জন রোহিঙ্গার শরীরে এইডসের সংক্রমণ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল (এনএএসসি) প্রোগ্রামের তথ্যানুযায়ী, ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত দেশে ১৩ লাখ ৩২ হাজার ৫৮৯ জনের এইচআইভি এইডস শনাক্তকরণ পরীক্ষা হয়েছে। যা ২০১৯ সালে ছিল প্রায় ২১ লাখ ৩৩ হাজারের মতো। ২০২০ সালে সর্বমোট ৬৫৮ জনের মাঝে এইচআইভি এইডস শনাক্ত হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ১২৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুনভাবে সংক্রমিতদের মধ্যে পুরুষ ৩৪১ জন (৭৬ শতাংশ), নারী ১০৬ জন (২১ শতাংশ) ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১৩ জন (তিন শতাংশ)। এছাড়াও ১২৪ জন রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ৪০ জন পুরুষ ও ৮০ জন নারী।

এনএএসসি প্রোগ্রামের তথ্য দেখা গেছে, নতুন যাদের শরীরে এইডস সংক্রমণ শনাক্ত হয়েছে তাদের মধ্যে ৩২ শতাংশ সাধারণ জনগণ। এছাড়া দেশের বাইরে থেকে আসা ১৫ শতাংশের মাঝে এই ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে চলতি বছর এইডস আক্রান্তদের ১৪১ জন মারা গেছে। নতুনভাবে শনাক্তকৃতদের মাঝে ৫৭ শতাংশ তাদের শরীরের সংক্রমণের বিষয়ে জানে। এর মধ্যে ৭৬ শতাংশ চিকিৎসার আওতায় এসেছে। যারা চিকিৎসার আওতায় এসেছে তাদের মধ্যে ৮৮ শতাংশের ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়েছে।

‘৯০-৯০-৯০ লক্ষ্যমাত্রা’ অর্জনের ক্ষেত্রে চলতি বছরের পরিসংখ্যান বিগত বছরগুলোর তুলনায় ভালো। ২০১৮ সালে দেশে ৫০ শতাংশ ও ২০১৯ সালে ৫২ শতাংশ এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছিল। ২০২০ সালে ৫৭ শতাংশের এইচআইভি ভাইরাস সংক্রমণ শনাক্ত করা গেছে। ২০১৮ সালে ৬০ শতাংশ ও ২০১৯ সালে ৬৫ শতাংশ এইচআইভি এইডস আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার আওতায় আনা হলেও চলতি বছর ৭৬ শতাংশ আক্রান্তকে চিকিৎসার আওতায় আনা গেছে। ২০১৯ সালের ৮৫ শতাংশের মাঝে ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছিল। দেশে বর্তমানে এইচআইভি এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজারের বেশি। তবে চিকিৎসার আওতায় এসেছে মাত্র আট হাজার ৩৩ জন। দেশে এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৮৩ জন।

নতুন আক্রান্তদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৫০ বছরের ঊর্ধ্বে ১২ দশমিক ২৪ শতাংশ, ২৫ থেকে ৪৯ বছররের মধ্যে সবচেয়ে বেশি ৭৪ দশমিক ২০ শতাংশ, ১৯ থেকে ২৪ বছরের মধ্যে ৮ দশমিক ৮৫ শতাংশ, ১০ থেকে ১৮ বছরের মধ্যে দুই দশমিক শূন্য সাত শতাংশ। ছয় থেকে নয় বছরের মধ্যে শূন্য দশমিক ৭৫ শতাংশ এবং শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে এক দশমিক ৮৮ শতাংশ।

দেশে চলতি বছরে শনাক্ত হওয়া ৬৫৮ জন পজিটিভ রোগীর মধ্যে বিবাহিতরাই সবচেয়ে বেশি। এদের সংখ্যা ৭০ দশমিক শূন্য ৬ শতাংশ। অবিবাহিতদের সংখ্যা ২৩ দশমিক ১৬ শতাংশ। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যেমন শিরায় মাদক গ্রহণকারী, যৌনকর্মী, সমকামী ও হিজড়াদের মধ্যে সংক্রমণের হার বর্তমানে ২ দশমিক ২৬ শতাংশ। যা আগে ২৫ শতাংশের উপরে ছিল।

বাংলাদেশে চলতি বছর এইচআইভি পজিটিভ ৩৯ জন গর্ভবতী নারী সন্তান প্রসব করেছেন। নবজাতকদের ৩৮ জনের নমুনা পরীক্ষা করা এইচআইভি এইডস ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। এখন পর্যন্ত দেশে মোট ১৯১ জন এইচআইভি এইডস আক্রান্ত গর্ভবতী নারী সন্তান প্রসব করেছেন। এছাড়াও পিএমটিসিটি প্রোগ্রামের আওতায় ৮১ হাজার ২৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সামগ্রিক বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের টিবি-লেপ্রসি ও এইডস/এসটিডি কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শামিউল ইসলাম বলেন, ‘বর্তমানে সারাদেশে ২৩ জেলার ২৮টি এইচটি সেন্টার আছে। জিন এক্সপার্ট মেশিন এইচআইভি ভাইরাস শনাক্তে কাজ করা হচ্ছে। মেশিনটি ইতোমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে। তাই দ্রুত সময়ে বাকিদের শনাক্তের আওতায় আনা সম্ভব হবে। প্রতিদিনই আমাদের সফলতার পালক যুক্ত হচ্ছে নতুন নতুন অর্জন। এক্ষেত্রে আমাদের বড় সফলতা হলো এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারা।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

নতুন ঋণ কর্মসূচিতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনু...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা