ফ্রান্স বিরোধী পোস্ট দেয়ায় সিঙ্গাপুর থেকে ১৫ বাংলাদেশিকে ফেরত
জাতীয়

ফ্রান্স বিরোধী পোস্ট দেয়ায় সিঙ্গাপুর থেকে ১৫ বাংলাদেশিকে ফেরত

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্রান্সে সন্ত্রাসী হামলার বিষয় নিয়ে কটুক্তিমূলক পোষ্ট দেওয়ায় ১৫ বাংলাদেশি নির্মাণ শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর সরকার। ফ্রান্সে হামলার প্রতিক্রিয়ায় বিষয়ে সিঙ্গাপুরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংসতা বা সাম্প্রদায়িক উস্কানি ছড়াতে বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে এমন আশঙ্কা থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বলে জানায় সিঙ্গাপুর। তবে পোস্টগুলোতে তারা কি লিখেছে সে বিষয়ে কিছুই জানায়নি তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সিঙ্গাপুরের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় এএফপি। এছাড়া সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে আরও এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটি। সম্প্রতি কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনার পর ফ্রান্সে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সেপ্টেম্বরের শুরু থেকে সিঙ্গাপুরের নিরাপত্তা সংস্থাও বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে। তাদের তদন্তের ভিত্তিতেই বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে। সিঙ্গাপুরে চীনের নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ হলেও সেখানে বড় একটি মুসলিম জনগোষ্ঠী আছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে যাওয়া অভিবাসী শ্রমিকদের বেশিরভাগই নির্মাণ শিল্পে স্বল্প বেতনে কাজ করেন।

সান নিউজ/এসএ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা