সন্ধ্যায় বিহারী পট্টির পর রাতে পুড়লো মিরপুর বস্তি
জাতীয়

সন্ধ্যায় বিহারী পট্টির পর রাতে পুড়লো মিরপুর বস্তি

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ করেই বেড়ে গেছে অগ্নিকাণ্ডের ঘটনা। যেনো ধারাবাহিকভাবে একের পর এক আগুন লেগেই চলেছে এক এলাকা থেকে আরেক এলাকায়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় আগুনে পুড়ে যায় মোহাম্মদপুরের বিহারী পট্টির বস্তি। তার আগের দিন সোমবার রাতে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। দুদিনে তিনটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন বাসিন্দারা।

এরপর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ২টা ১০ মিনিটে কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়া বাধের সি ব্লকের ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বলেন, আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করেছে। মধ্যরাতে লাগা আগুনে বস্তির প্রায় অর্ধশতাধিক ঘর ও দোকান পুড়ে গেছে। কিন্তু আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘এখন আগুনের সিজন, আমরা এটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এখানে বস্তি আছে। বস্তির ছোট ছোট ঘরে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ব্যাটারির ফ্যাক্টরি থেকে আগুন লেগে থাকতে পারে। আমরা তদন্ত কমিটি গঠন করে এ ব্যাপারে জানাতে পারব। বস্তি এলাকায় অনেক ধরনের অসতর্কতা দেখা যায়। আমরা এখনো হতাহতের খবর পাইনি।’

কালশীর বস্তিতে আগুনের ঘটনায় অন্তত ৫০ থেকে ৬০ ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সান নিউজ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

কেরানীগঞ্জে রাজউকের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলছে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ

ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকিপূর্ণ এ...

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস সংকটে অর্ধশতাধিক কারখানা

নারায়ণগঞ্জের বন্দরে তীব্র গ্যাস সংকটে চরম বিপাকে পড়েছেন শিল্প মালিকরা। গ্যাস...

দুপুরের মধ্যে ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ বর্তমানে মেঘলা রয়েছে। এ অবস্থায় দুপুরের মধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা