জাতীয়

শ্রবণ সমস্যায় ভুগছেন ঢাকায় কর্মরত ৬৪ শতাংশ ট্রাফিক পুলিশ

সান নিউজ ডেস্ক : রাজধানী ঢাকায় কর্মরত ৬৪ শতাংশ ট্রাফিক পুলিশ শ্রবণ সমস্যায় ভুগছেন। এমন ভয়ানক তথ্য জানা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন ও ডা. আবির্ভাব নাহা পরিচালিত এক গবেষণায়। ডা. নাহা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নার্সিং কলেজের একজন চিকিৎসক।

“নয়েজ এক্সপোজার অ্যান্ড নয়েজ ইনডিউকেড হিয়ারিং লস অ্যামং দ্য ট্রাফিক পুলিশ ইন ঢাকা মেট্রোপলিটন সিটি” শীর্ষক গবেষণাপত্রটি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের জার্নালে প্রকাশের অপেক্ষায় আছে। এ গবেষণার জন্য ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত সময়ে তথ্য সংগ্রহ করেন তিনি।

গবেষক ডা. নাহা জানান, গবেষণায় প্রথমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম চারটি অঞ্চলের ২৮টি এলাকার শব্দের মাত্রা নির্ণয় করা হয়। পরে দ্বৈবচয়নের ভিত্তিতে ট্রাফিক পুলিশের চারটি বিভাগের রাস্তায় দায়িত্ব পালন করা ১০০ সদস্যের কান পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ৬৪ শতাংশেরই শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত। ফলে ৪০ শতাংশ ট্রাফিক পুলিশ সদস্য ঘুমের সমস্যায় ভোগেন। ঘুমের মধ্যেও তারা শব্দের মাত্রা অনুভব করেন। ৫৬ শতাংশ কানে সার্বক্ষণিক বিদঘুটে শব্দ পান এবং ২৭ শতাংশ মানসিকভাবে বিপর্যস্ত থাকেন।

বিশেষজ্ঞরা বলছেন, একজন মানুষ ৮০ ডেসিবল শব্দের মধ্যে সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজ করতে পারে। শব্দের মাত্রা এর বেশি হলে তা মানব শরীরে মারাত্মক প্রভাব ফেলে ।

এ বিষয়ে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান রেডিও তেহরানকে বলেন, শুধু ট্রাফিক পুলিশ নয়, উচ্চ শব্দের মাঝে যাদের দীর্ঘ সময় ধরে অবস্থান করতে হয় তাদের শ্রবণ শক্তি কমে আসার পাশাপাশি শ্রবণ ইন্দ্রিয়ের সাথে যুক্ত স্নায়ুতন্ত্রের জটিলতা এবং মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে থাকে।

দেশের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী, শব্দের মানমাত্রা নীরব এলাকায় দিনে ৫০ ও রাতে ৪০, আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫, মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০, বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ এবং শিল্প এলাকায় দিনে ৭৫ ও রাতে ৭০ ডেসিবলের বেশি হতে পারবে না।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা