জাতীয়

যারা স্বাধীনতা চায়নি, দেশ এগিয়ে গেলে তাদের কষ্ট হয় : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, দেশ এগিয়ে গেলে তাদের কষ্ট হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাদের যত কষ্টই হোক, দেশকে স্বনির্ভর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও এসময় মন্তব্য করেন তিনি।

সোমবার (২ নভেম্বর) সকালে মন্ত্রিপরিষদ বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে যুক্ত হয়ে বৈঠকে অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, একটা ভালো পরিবেশকে নষ্ট করে সংঘাত তৈরির জন্য কেউ কেউ বক্তব্য দেবে। আর তাদের ধরলে সেটা হবে বাকস্বাধীনতা হরণ করা? এটা তো হয় না।

কিন্তু একটা শ্রেণি তো আছেই, যাদের চিন্তাটাই হলো এই ধরনের। অর্থাৎ সমাজকে ক্ষতিগ্রস্ত করা বা সরকারের ক্ষতি করা। মানুষের জীবন নিয়ে তাদের কোনো চিন্তাই নেই। তাদের অন্য একটা উদ্দেশ্য থাকে। ষড়যন্ত্র করে তারা যখন সফল করতে পারে না, তখনই সমালোচনায় মুখর হয়, এটাই হচ্ছে সব থেকে বাস্তব কথা বললেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, দেশ এখন একটি ভালো জায়গায় অবস্থান করতেছে এবং আরও ভালো জায়গায় যাবে। বাংলাদেশের অর্থনীতি এখন ভালো। আন্তর্জাতিক সংস্থাগুলো যা ভবিষ্যদ্বাণী করছে, সেটা নাকি ঠিক হচ্ছে না। আসলে বাংলাদেশ সবার চেয়ে বেশি এগিয়ে যাচ্ছে, এটা তো তাদের পছন্দ হবে না।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ভিক্ষুক হয়ে থাকব, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব, তাদের কাছে হাত পাতব, তাদের কাছে চেয়ে খাব, তাদের কাছে চাইব— এটাই তো তারা চাইবে। কিন্তু আমরা তো তা থাকব না। আমরা দেশ স্বাধীন করেছি। আমরা নিজের পায়ে দাঁড়াব।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা