জাতীয়

মেয়র তাপসের অনুরোধ, স্বাস্থ্যবিধি মেনে মণ্ডপে আসুন

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পূজার সব কার্যক্রম পরিচালনার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার (২৪ অক্টোবর) বেলা আড়াইটার দিকে রাজধানীর পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন ডিএসসিসির মেয়র।

তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা স্বাস্থ্যবিধি মেনেই ধর্মীয় কাজগুলো সম্পন্ন করবেন।

মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী মন্দিরসহ সারাদেশের মন্দির, মণ্ডপের জন্য উন্নয়নমূলক কাজ করে চলেছেন। সেইসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব মন্দির, মণ্ডপের উন্নয়ন কাজেও আমরা সম্পৃক্ত রয়েছি। ভবিষ্যতে এসব মন্দির, মণ্ডপের আরও উন্নয়ন কিভাবে করা যায়, সে বিষয়ে আমার কাজ করবো।

তিনি আরও বলেন, সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্ট হয়েছে, সেটি সবাই বজায়ে রাখবো।

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হিসেবে সারা বিশ্বে নজির স্থাপন করবে বলেও আশা ব্যক্ত করেন ডিএসসিসির মেয়র।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হো...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা