জাতীয়

পূজা মণ্ডপে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবগুলো পূজা মণ্ডপে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। পূণ্যার্থীদের সবাই সুন্দরভাবে পূজা মণ্ডপে আসছেন। কোথাও কোনো ঝামেলা বা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, ডিএমপির কিছু সীমাবদ্ধতার কারণে এবার পূজা মণ্ডপে পূণ্যার্থীদের চলাচলের জন্য স্ট্যান্ডিং ফোর্স দিতে পারিনি। পূজা মণ্ডপে পূণ্যার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা পুলিশের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

কোভিড-১৯ পরিস্থিতিতে রাজধানীর যেখানেই জনসমাগম বেশি দেখা যাচ্ছে, সেখানেই টহল পুলিশ মোতায়েন করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, রাজধানীর কোনো মণ্ডপে এখন পর্যন্ত কোনে ধরণের সমস্যা বা বিশৃঙ্খলা হয়নি। আমরা মনে করি, অপ্রিতিকর কোনো ঘটনা ঘটার আশঙ্কা নেই। পূণ্যার্থীরা অত্যন্ত আনন্দ মুখোর পরিবেশে পূজা মণ্ডপে আসছেন। সেই সঙ্গে আমরা প্রত্যাশা করি, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দুরত্ব বজায় রেখে অনুষ্ঠান পালন করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের সঙ্গে মুল জনগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই। তারা বিভিন্ন অপপ্রচার চালাবে এটা সবাই জানেন। তাদের এসব অপপ্রচারগুলো যদি আমাদের বিশ্বাস করতে হয়, তবে ঢাকার রাস্তায় হাঁটতে পারবো না। তারা যেসব আপত্তিকর অপপ্রচার চালাচ্ছেন সেসবের কোনো ভিত্তি বা অস্তিত্ব নেই।

এর আগে ঢাকেশ্বরী মন্দিরের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা