জাতীয়

৩০ হাজার পূজামণ্ডপ থেকে একযোগে করোনা মুক্তির প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজামণ্ডপের নেতৃত্বে সারাদেশের সকল পূজামণ্ডপে প্রার্থনার মধ্যে দিয়ে বাংলাদেশসহ বিশ্বের ধর্ম-বর্ণ নির্মিশেষে সকল শ্রেনীপেশার মানুষের করোনা মুক্তির কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) দুর্গোৎসবের মহাসপ্তমীর দিন দুপুর ১২টা এক মিনিটে দেশের ৩০ হাজার ২১৩টি পূজামণ্ডপ থেকে একযোগে এ প্রার্থনা করা হয়। বাংলাদেশসহ বিশ্বের সব মানুষ যেন করোনা ভাইরাস মহামারি থেকে মুক্তি পায় সেই উদ্দেশ্যে দেশের সব পূজামণ্ডপে বিশেষ প্রার্থনা করা হয়েছে। ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজামন্ডপে প্রার্থনা পরিচালনা করেন ঢাকেশ্বরী পূজামণ্ডপের পূজারী উত্তম চক্রবর্তী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক এডভোকেট কিশোর রঞ্জন মণ্ডলসহ বিভিন্ন শ্রেণি পেশার হিন্দু ধর্মাবলম্বীরা। প্রার্থনায় বাংলাদেশসহ বিশ্বের সব দেশের মানুষের করোনা মুক্তির প্রত্যাশায় আরাধনা করা হয়। একই সঙ্গে দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা