জাতীয়

রাজধানীতে জাল ভিসা তৈরি চক্রের মূলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে জাল ভিসা তৈরি চক্রের মূল হোতা সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক বিশ্বাসকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে রাজধানীর মিরপুরের উত্তর বিশিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের-৪ এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান।

জিয়াউর রহমান বলেন, সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে এ কাজ চালিয়ে আসছে। তার প্রতারণায় ক্ষতিগ্রস্থ ভোক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে (২১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে অভিযান চালায় র‌্যাব। এতে ভিসা তৈরি চক্রের মাস্টারমাইন্ড সিদ্দিককে উত্তর বিশিলের কুসুমবাগ আবাসিক এলাকা থেকে আটক করা হয়।

র‌্যাবের কর্মকর্তা আরও বলেন, সিদ্দিক দীর্ঘদিন ধরে মিরপুরের বিশিল, মাজার রোড ও মোহাম্মদপুরের রিং রোডে অক্টোপাস ২০১০ (বিডি) লিমিটেড নামে অফিস খুলে মালয়েশিয়া, রাশিয়া, ইউরোপ, ভারতসহ বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখাতেন। বিদেশে ভাল চাকরির লোভ দেখিয়ে জাল ভিসা বানিয়ে দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষকে প্রতারণা করে আসছিলো সিদ্দিক। তিনি এসব অভিযোগের সত্যতা স্বীকারও করেছেন। তাকে দারুস সালাম থানায় সোপর্দ করা হয়েছে। সিদ্দিক বিশ্বাসের বিরুদ্ধে দারুস সালাম থানায় প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সোপার্দ করা হয়েছে।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা