ছবি: সংগৃহীত
জাতীয়
বিপুলসংখ্যক জামিনে প্রশ্ন!

তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

সান নিউজ অনলাইন 

বিপুলসংখ্যক জামিন মঞ্জুরের ঘটনায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন ২৮ অক্টোবর, ২০২৫ (মঙ্গলবার) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, যেসব মামলায় অস্বাভাবিক সংখ্যক আসামিকে জামিন দেওয়া হয়েছে, সেসব বিষয়ে হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি — বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি জাকির হোসেনের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বিচারপতিদের কাছ থেকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, প্রধান বিচারপতি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা চূড়ান্ত আপিলের শুনানি চতুর্থ দিনের মতো শুরু হয়েছে। আদালতে জামায়াতে ইসলামীর মহাসচিব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পক্ষে যুক্তি উপস্থাপন করছেন আইনজীবী শিশির মনির।

এর আগে গত ২৩ অক্টোবর তৃতীয় দিনের শুনানি শেষে ইন্টারভেনর হিসেবে ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী যুক্তি উপস্থাপন করেন। ২২ অক্টোবর দ্বিতীয় দিনের শুনানিতে রিটকারী ড. বদিউল আলম মজুমদারের পক্ষে যুক্তি শেষ করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কয়েকজন আপিল করেন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা