ছবি: সংগৃহীত
জাতীয়

ঐকমত্য কমিশনের শেষ বৈঠক: সুপারিশ মঙ্গলবার, দলিল ইতিহাসের জন্য সংরক্ষিত

সান নিউজ অনলাইন 

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়েছে। কমিশন গঠনের পর থেকে বৈঠক, আলোচনার ভিডিও, অডিও ও ডকুমেন্ট সংরক্ষণের গুরুত্বে প্রধান উপদেষ্টা গুরুত্বারোপ করেন।

কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “সমস্ত ডকুমেন্ট ও আলোচনার ভিডিও-ছবি সংরক্ষণ করা হবে যাতে গবেষক ও ভবিষ্যৎ প্রজন্ম এগুলো থেকে শিক্ষা নিতে পারে। এগুলো হবে ইতিহাসের চিরজীবন্ত দলিল।”

কমিশন সদস্যরা সরকারি পদক্ষেপের পাশাপাশি অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানান। প্রফেসর আলী রীয়াজ উল্লেখ করেন, “জাতীয় ঐকমত্য কমিশন বাংলাদেশের স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের জন্য কাজ করেছে। রাজনৈতিক দল, বিচারপতি ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।”

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের তাজা স্মৃতিকে মনে রেখে সরকারকে দায়িত্ব নিতে হবে যাতে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত হয়।”
পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ বলেন, “প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলো ধৈর্যের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে; ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্যতা বজায় থাকুক।”
দুর্নীতি দমন কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান সরকারের কাছে দুদক সংস্কারেও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জাতীয় ঐকমত্য কমিশন মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করবে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা