ছবি: সংগৃহীত
জাতীয়

পুনরায় চালু হলো উত্তরা–মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল

সান নিউজ অনলাইন

মেট্রোরেল সেবা সাময়িকভাবে বন্ধ থাকার পর আজ সোমবার সকাল ১১টায় উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় চালু হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) মেট্রোরেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১১টা থেকে সব রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

মেট্রোরেল সেবা বন্ধ থাকায় যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে।

গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই আবুল কালাম নামে এক পথচারী মারা যান। এরপরই মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানান, একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়। তারা বলেন, “আমরা কৃষিবিদ ইনস্টিটিউশন এলাকার আশপাশে ছিলাম। হঠাৎ একটি বিকট শব্দে পুরো ভবন কেঁপে ওঠে। আমরা ভেবেছিলাম কোনো গাড়ির টায়ার ফেটেছে। পরে দেখি, একজন মানুষ রাস্তায় পড়ে আছেন। একটি ভারী কালো বস্তু তার মাথায় পড়েছে। মাথার এক পাশ থেঁতলে তিনি মারা গেছেন।”

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় তার ওপর একটি বিয়ারিং প্যাড পড়ে, এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

পরবর্তীতে রোববারই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছিল, আর আজ সোমবার থেকে উত্তরা–মতিঝিল রুটের মেট্রোরেল চলাচল পুনরায় চালু হয়েছে।

এর আগে গত বছর (সেপ্টেম্বর ২০২৪) ফার্মগেট এলাকায়ও একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল। তখনও ট্রেন চলাচল প্রায় ১১ ঘণ্টা বন্ধ ছিল। দ্বিতীয়বার এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা