ছবি : সংগৃহীত
জাতীয়
নিখোঁজ শ্রমিকদের খোঁজে স্বজনদের হাহাকার

মিরপুরে মৃতের সংখ্যা বেড়ে ১৬

সান নিউজ অনলাইন 

ঢাকার মিরপুরের রূপনগর এলাকার শিয়ালবাড়িতে অবস্থিত ‘আনোয়ার ফ্যাশন’ নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে তারা ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে তাদের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার হওয়া ১৬ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে অনেক মরদেহ এতটাই পুড়ে গেছে যে, শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

নিহতদের স্বজনেরা কেউ হাতে নিখোঁজ প্রিয়জনের ছবি ধরে কাঁদছেন, কেউ অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন পোড়া ভবনের সামনে।

পোশাক কারখানাটির দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে বেশিরভাগ মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কারখানার পাশেই থাকা একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণের পর সেখান থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় উপরের তলায় থাকা শ্রমিকরা অজ্ঞান হয়ে পড়েন। এছাড়া ভবনের ছাদের দরজা তালাবদ্ধ থাকায় কেউ উপরে উঠে পালাতে পারেননি, যা প্রাণহানির অন্যতম বড় কারণ বলে মনে করা হচ্ছে।

এখনও কারখানার ভেতরে কেউ আটকে আছেন কি না, তা জানার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

এদিকে, পাশের রাসায়নিক গুদামে এখনও আগুন পুরোপুরি নেভেনি। বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে ফায়ার সার্ভিস সরাসরি প্রবেশ করতে পারেনি। ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথায়- পোশাক কারখানায়, না কি রাসায়নিক গুদামে- তা এখনও নিশ্চিত নয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার নিচতলায় ‘ওয়াশ ইউনিট’ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হতে পারে। এরপর তা পাশের টিনশেড রাসায়নিক গুদামে ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “কারখানার পাশের রাসায়নিক গোডাউনটি এখনো জ্বলছে। সেখানে কেউ ঢুকতে পারছে না। সর্বোচ্চ সতর্কতা নিয়ে অভিযান চালানো হচ্ছে।”

রাসায়নিক গুদামটির অনুমোদন ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। আগুনের ঘটনার পর থেকে গুদামের মালিক ও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যাচ্ছে না বলেও জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ শনাক্ত ও নিখোঁজদের খোঁজে অপেক্ষায় প্রহর গুনছে স্বজনেরা।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

বক্স অফিসে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে বক্স অফ...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতার প্রতিবেদনকে ‘অনুমান...

খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ

হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা