জাতীয়

গণযোগাযোগ অধিদপ্তরের নবনিযুক্ত ডিজি আবদুল জলিল

নিজস্ব প্রতিবেদক

গণযোগাযোগ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) মো. আবদুল জলিল বলেছেন, গণযোগাযোগ অধিদপ্তরকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার
তথ্য ভবনের সভাকক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তৃণমূল পর্যায়ে একমাত্র প্রচারধর্মী প্রতিষ্ঠান। প্রযুক্তিনির্ভর তথ্যসেবা সর্বত্র ও সকলের জন্য নিশ্চিত করা এই অধিদপ্তরের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তারুণ্যের উৎসব ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে অধিদপ্তরের সংগীত শাখার সৃজনশীলতাকে সর্বোচ্চ ব্যবহারের ওপর মহাপরিচালক গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পেশাদারিত্ব বজায় রেখে নারী সহকর্মীদের প্রতি মার্জিত আচরণ করতে হবে। তিনি দুর্নীতি প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং দাপ্তরিক কার্যক্রম সম্পাদনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে অধিকতর নিষ্ঠা ও আন্তরিকতার ওপর জোর দেন।

সভায় গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারগরি ও প্রশিক্ষণ) অনুসূয়া বড়ুয়া, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু'মেন ও পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন-সহ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা