জাতীয়

বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কেউ চায় না: জয়শঙ্কর

অনলাইন ডেক্স

বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না এবং এটা তাদের ডিএনএতে রয়েছে বলে দাবি করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৯ এপ্রিল) দিল্লিতে একটি অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের কয়েকদিন পরই এমন মন্তব্য করলেন জয়শঙ্কর।

বিমসটেক সম্মেলনে হওয়া বৈঠক নিয়ে তিনি বলেন, আমার মনে হয়, ওই বৈঠকে মূল যে বার্তাটা দেওয়া হয়েছে সেটা হলো- ঐতিহাসিক দিক থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বিশেষ। এটা আসলে দুই দেশের মানুষের সংযোগের কারণেই গড়ে উঠেছে। অন্য কোনো দেশ আমাদের থেকে বেশি বাংলাদেশের ভালো চাইতে পারে না। এটা একেবারে আমাদের ডিএনএতে রয়েছে। একজন শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হিসেবে আমরা বিশ্বাস করি, বাংলাদেশ সঠিক পথে হাঁটবে ও সঠিক কাজ করবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ঐতিহ্য থাকা যে কোনো দেশই জানে, গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। এই প্রক্রিয়াতেই জনমত জমা পড়ে ও তার পুনর্নবীকরণ হয়। আমরা আশা করি, বাংলাদেশও ওই পথেই হাঁটবে। বাংলাদেশে সার্বিক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের উপরে যে মোদী ওই বৈঠকে জোর দিয়েছেন, সে কথাও জানান জয়শঙ্কর।

বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে মোদী কী বলেছেন- প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, সেখানে ধর্মীয় উগ্রবাদে যে প্রবণতা দেখছি, তা নিয়ে আমাদের চিন্তা রয়েছে। ওখানে সংখ্যালঘুদের ওপরে হামলা নিয়ে আমাদের উদ্বেগ আছে। আমার মনে হয়, আমরা মন খুলে সেই উদ্বেগের বিষয়গুলি জানিয়েছি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা