জাতীয়

নববর্ষ উপলক্ষ্যে দেশের কোথায় কী হচ্ছে, জানালেন ফারুকী

অনলাইন ডেক্স

চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উদযাপন সামনে রেখে নানা কর্মসূচি নিয়েছে অন্তর্বর্তী সরকার। সমতল ও পাহাড়ে বড় পরিসরে উৎসব উদযাপনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। যা নিজের ফেসবুকে শেয়ার দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সেই সঙ্গে জানিয়েছেন কোথায় এবার কী অনুষ্ঠান হতে যাচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, চৈত্রসংক্রান্তি ও নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে পাহাড় ও সমতলের সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বড় আকারে উৎসব উদযাপনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

এদিকে ফারুকী তার পোস্টে লিখেছেন, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। নতুন বাংলাদেশ কেবল কথা বলে না, অবশ্যই এগিয়ে যায়। ফারুকীর দেওয়া সেই পোস্টে আরও জানানো হয়েছে- কোথায় কোথায় এবার চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উদযাপন উপলক্ষ্যে কী আয়োজিত হতে যাচ্ছে। আর এ উপলক্ষে কী কী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উপলক্ষ্যে কোথায় কী হচ্ছে:
* ৪ এপ্রিল থেকে ১৯ এপ্রিল: বিজু, বিসু, সাংগ্রাই, বিহু, বাহা, ওয়ানগালাসহ ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর স্থানীয় পর্যায়ে নববর্ষ উৎসব ও মেলা।

* ১২ এপ্রিল: দেশব্যাপী ১২টি অঞ্চলে সাধুমেলা আয়োজন।

* ১২ এপ্রিল: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের অংশগ্রহণে ফাগুয়া উৎসব।

* ১৩-১৪ এপ্রিল: নবপ্রাণ আন্দোলনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুদিনব্যাপী অনুষ্ঠান।

* ১৩ এপ্রিল বিকেল ৩টা: ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে ব্যান্ডশো। পারফর্ম করবেন এফ মাইনর (গারো ব্যান্ড), ইনভোকেশন (চাকমা ব্যান্ড), ইমাং (ত্রিপুরা ব্যান্ড), চিম্বুক (মারমা ব্যান্ড), ইউনিটি (খাসিয়া ব্যান্ড), এবং ওয়ারফেজ, দলছুট, এভোয়েড রাফা, লালন, ভাইকিংস, স্টন ফ্রি-সহ আরও অনেকে।

* ১৪ এপ্রিল সকাল ৬টা ১৫মিনিট: ছায়নটের আয়োজনে ঢাকার রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান।

* ১৪ এপ্রিল সকাল ৬টা: ঢাকার রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বর্ষবরণ অনুষ্ঠান।

* ১৪ এপ্রিল সকাল ৯টা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাঙালিসহ পাহাড় ও সমতলের ২৮টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা।

* ১৪ এপ্রিল সন্ধ্যা: চীনা কারিগরি দলের পরিবেশনায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ড্রোন শো ও বিকেলে বৈশাখী ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা