সংগৃহীত ছবি
জাতীয়

শিগগিরই আসতে পারে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক: শিগগিরই আসতে পারে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ। অবশ্য এই শৈত্য প্রবাহের প্রভাব সারাদেশে না পড়লেও কুয়াশার পরিমাণ আগামী কয়েকদিন বাড়তে পারে। ফলে সারাদেশে শীতের অনুভূতি ও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে শুনানি

রোববার (১৯ জানুয়ারি) অবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, আগামী ২০ জানুয়ারির পর থেকে তাপমাত্রা উত্তরাঞ্চলে কিছুটা নিম্নমুখী হতে পারে। এসময় একটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে এর মেয়াদ হবে স্বল্পকালীন। উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের ফলে শীতের অনুভূতি বাড়তে পারে। আর এসময় সারাদেশেই কুয়াশার পরিমাণ বাড়বে। ফলে শীতের অনুভূতি কিছুটা বেড়ে যাওয়া কিংবা দিনের বেলাতেও শীত অনুভূত হওয়ার মতো বিষয়গুলো ঘটতে পারে। এছাড়া বাতাসের আদ্রতা এবং হিমেল বাতাসের কারণে শীতের প্রকৃত অনুভূতি বর্তমান সময়ের তুলনায় কিছু তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা দেশের বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে ১৯-২৫ জানুয়ারি পর্যন্ত মৃদু ধরনের শৈত্যপ্রবাহ ও কুয়াশাবেল্টের সম্ভাবনা রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের গনসংযোগ, শোডাউন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্য...

‘জিন্নী হুজুরের’ নামে প্রতারণা, ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৪

মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করে দেওয়া...

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্ম...

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলারচরে শুরু শুঁটকি মৌসুম

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গর্ব, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ...

উলিপুরে ইয়াবা সেবনকালে আটক ১, দুইজনকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের সময় সাব্বির হোসেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা