সংগৃহীত ছবি
জাতীয়

উন্নয়ন খাতে বাজেট কমবে

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ মন্তব্য করে বলেছেন, দেশে রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া সকল প্রকল্প বাদ দেওয়া হবে। এ জন্য সামনে উন্নয়ন খাতে বাজেট কমবে। চলতি বছরের ৪ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৭.৯০ শতাংশ। এতে দেশীয় ও বৈদেশিক খরচ কম হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই সকল কথা বলেন।

আরও পড়ুন: ব্যাটারিচালিত রিকশা চলবে

দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই একনেক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৫ টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ সকল প্রকল্পে ব্যয় হবে প্রায় ৫,৯১৫ কোটি টাকা। তার মধ্যে সরকার অর্থায়ন করবে ১,০৯৫ কোটি ৯৪ লাখ টাকা। বৈদেশিক অর্থায়ন থাকছে ৪,৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ৩২ কোটি ৫৫ লাখ টাকা।

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নতুন অনেক প্রকল্পকে বাদ দিতে হচ্ছে। এ সময় অনেক প্রকল্প রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়। এ সকল প্রকল্প বাদ দেওয়া হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে যেন কোন দুর্নীতি না হয় সেই সব দেখা হচ্ছে।

আরও পড়ুন: ঢাকায় এলেন আইসিসির প্রধান কৌঁসুলি

অনেক প্রকল্প পরিচালক পদত্যাগ করেছেন জানিয়ে তিনি বলেন, অনেক ভিসি পদত্যাগ করেছেন তেমনি অনেক পিডিও পদত্যাগ করেছেন। মাতারবাড়ির পিডির জিনিসপত্র বিক্রি করে চলে গেছেন। মন্ত্রণালয় এখনও সুস্থির পর্যায়ে পৌঁছায়নি। এতে প্রকল্প কমে যাচ্ছে, নতুন প্রকল্প নিতে চিন্তাভাবনা করতে হচ্ছে। এদিকে অপচয় রোধ করতে গিয়ে দেখা যাচ্ছে ব্যয় ধীর হচ্ছে। এখন নীতিগত সিদ্ধান্ত হচ্ছে অনুমোদিত প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা।

তিনি আরও বলেন, এর আগে মন্ত্রী ও এমপি প্রকল্প নিতেন। তবে উপদেষ্টার এলাকা কম। আমরা সবাই মিলে চিন্তা করেছি নতুন ধারার প্রকল্প নেবো শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন করার জন্য। দ্রুত সময়ে কিছু নতুন ধরনের প্রকল্প তৈরি করতে পারি কি না দেখবো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা