সংগৃহিত ছবি
জাতীয়

আফ্রিকায় বাংলাদেশি দূতদের বার্তা 

নিজস্ব প্রতিবেদক: আফ্রিকা মহাদেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। অর্থনীতিকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্র সচিব দূতদের আফ্রিকার উদীয়মান বাজারে বাংলাদেশের জন্য সুযোগ অন্বেষণের তাগিদ দেন।

আরও পড়ুন: সরকারি নির্মাণে পোড়া ইট বন্ধ হবে

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফ্রিকায় বাংলাদেশের কূটনৈতিক সম্পৃক্ততা জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের কৌশলগত প্রয়াসের লক্ষ্যে দূতদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন পররাষ্ট্র সচিব। বৈঠকে তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আফ্রিকার ক্রমবর্ধমান তাৎপর্য তুলে ধরেন। পররাষ্ট্র সচিব বাংলাদেশের জন্য অর্থনৈতিক বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়াতে আফ্রিকার উদীয়মান বাজারে বাংলাদেশের জন্য সুযোগ অন্বেষণের তাগিদ দেন।

অন্যান্য আলোচনার মূল অগ্রাধিকার ছিল- কৃষি সহযোগিতা তথা আফ্রিকায় চুক্তিভিত্তিক চাষাবাদ। পররাষ্ট্র সচিব আফ্রিকান দেশগুলোর সঙ্গে কৃষি উদ্যোগে বাংলাদেশের সম্পৃক্ত হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি দূতদের এই খাতে সহযোগিতার সুযোগ অন্বেষণ করার আহ্বান জানান।

পররাষ্ট্র সচিব প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে মিশন প্রধানদের পরামর্শ দেন। মিশন প্রধানরা তাদের চলমান উদ্যোগের অগ্রগতি এবং চ্যালেঞ্জ সম্পর্কে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা