আবুল হাসানাত আবদুল্লাহর করোনার ফল নেগেটিভ
জাতীয়

আবুল হাসানাত আবদুল্লাহর করোনার ফল নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তবে তার হার্টের সমস্যা রয়েছে। অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হলেও এখনো তিনি আইসিইউতেই রয়েছেন।

আবুল হাসনাত আবদুল্লাহর একান্ত সচিব (পিএস) মোহাম্মদ খাশরুল বাশার বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বলেন, ‘স্যারের অবস্থা এখন একটু ভালোর দিকে। করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল শ্বাসকষ্ট হয়েছিল, অক্সিজেন কমে গিয়েছিল তাই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতালে আনার পর উনার হার্ট অ্যাটাক হয়েছে।’

পিএস বলেন, ‘চিকিৎসকরা এখন বলেছেন, যেহেতু উনার করোনা নেগেটিভ এসেছে তাই অন্যান্য অর্গানগুলো পর্যবেক্ষণ করে তার হার্টের চিকিৎসা শুরু করা হবে।’ আইসিইউতে থাকলেও প্রবীণ এই নেতার সেন্স রয়েছে বলে জানান পিএস।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে আবুল হাসানাত আবদুল্লাহর শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে রাত ৯টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি স্কয়ারের আইসোলেশন বিভাগের আইসিইউতে রয়েছেন।

দক্ষিণবঙ্গের রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত আবুল হাসানাত আবদুল্লাহর বয়স ৭৫ বছর। তিনি বরিশাল-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য। তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়কও।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবুল হাসানাত আবদুল্লাহ সংসদের চিফ হুইপ নির্বাচিত হন। ওই সময় পার্বত্য শান্তি চুক্তিতে তার বিশেষ ভূমিকা ছিল।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা