আইসিইউতে আবুল হাসানাত আবদুল্লাহ
জাতীয়

আইসিইউতে আবুল হাসানাত আবদুল্লাহ 

নিজস্ব প্রতিবেদক :

করোনা উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) স্থানান্তর করা হয়েছে।

তার স্বজনরা জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সংসদ ভবনের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার সঙ্গে রয়েছেন একমাত্র মেয়ে কান্তা আব্দুল্লাহ। তার সুস্থতার জন্য দলের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ বুধবার দুপুরে রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত আবুল হাসানাত আবদুল্লাহর বয়স ৭৫ বছর। তিনি বরিশাল-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য। তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবুল হাসানাত আবদুল্লাহ সংসদের চিফ হুইপ নির্বাচিত হন। ওই সময় পার্বত্য শান্তি চুক্তিতে তার বিশেষ ভূমিকা ছিল।

প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী সাহান আরা আবদুল্লাহ গত ৭ জুন ইন্তেকাল করেন। তার ছেলে সাদেক আবদুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়র।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা