তারানা হালিমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা খারিজ
জাতীয়

তারানা হালিমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা খারিজ

একটি নাটকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার দ্বিতীয় সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আসিকুজ্জামানের আদালতে মামলার গ্রহণের বিষয় শুনানি হয়। মামলা গ্রহণের মতো কোনো উপাদান না থাকায় আদালত তা খারিজ করে দেয়।
আদালতের পেশকার জাকির হোসেন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার ঢাকার দ্বিতীয় সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ। মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে আদালত।

মামলার অন্য বিবাদীরা হলেন, অভিনেতা সাজু খাদেম, নাট্যকার মান্নান হীরা, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার দায়মুক্তির প্রতিবাদে সম্প্রতি নাটক ‘ইনডেমনিটি’ দেশের স্যাটেলাইট টেলিভিশন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সম্প্রচার হয়। এতে ১৯৭৫ সালে জাতির পিতার নির্মম হত্যাকাণ্ডের পর পাকিস্তানের দোসরদের ক্ষমতা ভাগাভাগি এবং পর্দার আড়ালের ঘটনাও তুলে ধরা হয়।

ইনডেমনিটি অর্ডিন্যান্সের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদস্বরূপ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নিজস্ব অর্থায়নে মঞ্চ নাটকটি নির্মাণ করা হয়। নাটকটি রচনা ও পরিচালনা করেন মান্নান হীরা।

৪৩ মিনিটের নাটকটি উপস্থাপনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সাজু খাদেম, ফজলুর রহমান বাবু ও চিত্রনায়ক রিয়াজসহ অনেকে।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা