জাহালমের ক্ষতিপূরণের রায় কাল
জাতীয়

জাহালমের ক্ষতিপূরণের রায় কাল

নিজস্ব প্রতিবেদক :

ভুল আসামি জাহালমের ক্ষেত্রে ক্ষতিপূরণ বিষয়ে রুল ও রিটের ওপর আগামীকাল বুধবার রায় দেবেন হাইকোর্ট। রায় ঘোষণার জন্য বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা সময় নির্ধারণ করেছেন উচ্চ আদালত।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রায়ের এই সময় নির্ধারণ করেন।

জাহালমের কারাভোগ ও ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের আগে দেয়া স্বতঃপ্রণোদিত রুল রায় প্রদানের জন্য আজকের কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে ছিল।

আজ আদালতের কার্যক্রম শুরু হলে পক্ষগুলোর বক্তব্য শুনে রায়ের দিন ও সময় নির্ধারণ করেন হাইকোর্ট।

আদালতে জাহালমের মামলায় দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী শেখ জাকির হোসেন। ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী আনিসুল হাসান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

অন্যদিকে, রাসেল সরকারের মামলায় গ্রিনলাইন পরিবহনের পক্ষে শুনানিতে যুক্ত হন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

৩৩ মামলায় ভুল আসামি জেলে’ শীর্ষক প্রতিবেদন গত বছরের ২৮ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে আনা হলে হাইকোর্টের ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা