সংগৃহীত ছবি
জাতীয়

পিলখানা হত্যার সুষ্ঠু তদন্ত হওয়া উচিৎ

নিজস্ব প্রতিবেদক: দেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের ১ম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ মন্তব্য করে বলেন, এখন সত্য বলার সময় এসেছে। এই সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। দেশের পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিৎ। এটি ভবিষ্যতে পুনঃতদন্ত হলে আমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণগুলো বলতে চাই।

আরও পড়ুন: রোববার শুরু হাইকোর্টের বিচারকাজ

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন, এখন সত্য বলার সময় এসেছে। এ সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। ১ জন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যই হচ্ছে সব থেকে বড় হাতিয়ার আর ঢাল।

সোহেল তাজ লিখেন, আপনারা যারা জেনে না জেনেও না বুঝে কোনো প্রমাণ ছাড়া আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সাথে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন। এ সকল মানুষের উদ্দেশ্যে বলবো- এ কাজটি ঠিক না। আমিও বাংলাদেশের সকল বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম, স্তম্ভিত হয়েছিলাম। আমিও আপনাদেরমত মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও এই সত্য জানতে চাই এবং এর সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পুনঃতদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

তিনি আরও লিখেন, আর যারাই আতঙ্কে বা ভয়ে আছেন যে, আমি কি আবার এই রাজনীতিতে আসছি কি না। তাদের উদ্দেশ্যে বলবো “ডোন্ট ওরি” এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবো না আর। আপনারাই যথেষ্ট।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা