সংগৃহীত ছবি
জাতীয়

আজ রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানীর বঙ্গবাজার বিপণিবিতানের নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে নির্দিষ্ট এলাকায় সর্বসাধারণ ও যান চলাচলে সুনির্দিষ্ট ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ১ নম্বর সংকেত

ডিএমপি বলেন, শনিবার (২৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গবাজার সংলগ্ন বেশ কয়েকটি সড়ক বন্ধ থাকবে। সড়কগুলো হচ্ছে হাইকোর্ট ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল (পুরাতন রেলওয়ে হাসপাতাল) ক্রসিং, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির (অমর একুশে হল) সামনে, ফুলবাড়িয়া ক্রসিং, চানখারপুল ক্রসিং, নিমতলী ক্রসিং।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: নেতানিয়াহুকে গ্রেফতারে পূর্ণ সমর্থন আছে

সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবাজারে ‘বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতান’, পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট পর্যন্ত আট লেনের ‘বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মণি সরণি (ইনার সার্কুলার রিং রোড)’, ধানমন্ডি হ্রদে ‘নজরুল সরোবর’ এবং শাহবাগে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান’ আধুনিকীকরণ শীর্ষক ৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা