শিশু স্বর্গ

পাওলো কোয়েলহোর গল্প: বোকা ভিক্ষুক

[ব্রাজিলিয় ঔপন্যাসিক ও গীতিকার পাওলো কোয়েলহোর লেখা এ গল্পটি তার ওয়েবসাইট থেকে নিয়ে অনুবাদ করা।]

মোল্লা নাসরুদ্দিন শহরের বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

সে যখন বাজারে ভিক্ষা করতে যায় লোকেরা তাকে দশ টাকা আর এক হাজার নোট দেখায়। কিন্তু মোল্লা এক হাজার টাকার নোট না নিয়ে সব সময় দশ টাকাই নেয়। এতে লোকেরা বেশ মজা পায়, হৈ হৈ করে।

আরেক ভিক্ষুক দূর থেকে এ দৃশ্য দেখলো, দেখে বোকা নাসরুদ্দিনের জন্য তার খুব মায়া হলো। ভাবলো, ‘আহা কী বোকা লোকটা, ছোট বড় টাকাও চেনে না।’

সে নাসরুদ্দিনকে মায়া করে ডেকে নিলো, ‘তুমি তো ভারি বোকা দেখছি বাপু! এমনিতেই

ভিক্ষুকদের কেউ বেশি টাকা দিতে চায় না, আর তুমি কিনা এক হাজার টাকা পেয়েও দশ টাকাই পকেটে পুরছো?’

নাসরুদ্দিন বললো, ‘তুমি একেবারে ভুল বলনি। কিন্তু আমি যদি এক হাজার নোটই নেওয়া শুরু করি, তাহলে লোকেরা আমাকে দশ টাকাও দেবে না। তারা বুঝে যাবে আমি আর বোকা নেই, আমার সঙ্গে খেলেও লোকে আর মজা পাবে না।’

ভিক্ষুক এ কথা শুনে থ হয়ে রইলো। মোল্লা নাসরুদ্দিন বললো, ‘বোকার আচরণ করা মানে বোকা হয়ে যাওয়া নয়, যদি পুরো ব্যাপারটাই তুমি বুদ্ধি খাটিয়ে করো।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা