বিজ্ঞান

চাঁদের মাটি থেকে অক্সিজেন!

বিজ্ঞান ও প্রযুক্তিঃ

হলিউডের বিভিন্ন সিনেমায় দেখা যায় মানুষ চাঁদে বসতি গড়ছে বা মহাকাশে গড়ে তুলেছে বিশাল এক মানব সভ্যতা। কিন্তু বাস্তবে তা আজও পর্যন্ত সম্ভব হয়ে উঠেনি। কারণ মানুষের বেঁচে থাকার প্রধান যে উপাদান অক্সিজেন, সেটিই নেই মহাকাশে।

তবে এবার আশার কথা শোনাচ্ছে ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইসা)।

চাঁদে দীর্ঘ সময় থাকতে হলে প্রয়োজন প্রচুর পরিমানে জ্বালানী ও অক্সিজেন। এই দুইটি উপাদানের অভাবে সেখানে এখনো স্থায়ীভাবে কিছু করার পরিকল্পনা করা যাচ্ছে না। তবে ইসা বলছে, জ্বালানী ও অক্সিজেন সেখানেই তৈরি করা সম্ভব।

ইতিমধ্যে সংস্থাটি চাঁদের মাটি ব্যবহার করেই এ দুটি প্রয়োজনীয় উপকরণ তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেছে। তারা দীর্ঘদিনের গবেষণায় এমন একটি যন্ত্র আবিষ্কার করতে সমর্থ হয়েছে যা চাঁদের ধূলিকণাকে নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনে রূপান্তরিত করবে। যা পরবর্তীতে জ্বালানী হিসেবে ব্যবহার করা যাবে।

তাদের দাবি, চাঁদে অবতরণকারী যানবাহন মেরামত বা ভবিষ্যতে চাঁদে কোন প্রকারের স্থাপনা তৈরির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে মহাকশে প্রেরণের আগে যন্ত্রটিকে চূড়ান্ত কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রাথমিক অবস্থায় তারা পরীক্ষা করছে কি করে এটিকে গ্যাসের পরিবর্তে অক্সিজেন হিসেবে সংরক্ষণ করা যায়। আর কোন ধাতু সবচেয়ে কার্যকরী বাইপ্রোডাক্ট বা উপজাত হবে তা নিয়ে চলছে বিস্তর গবেষণা।

তবে বিজ্ঞানীরা আশা প্রকাশ করে বলছে, এই দশকের মাঝামাঝিতেই তারা যন্ত্রটিকে চাঁদে পরীক্ষামূলকভাবে পাঠাতে পারবে।

সূত্রঃ এনগেজেট

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা