বিজ্ঞান

করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিং আবিষ্কার

নিউজ ডেস্ক

বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে নোভেল করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিং উন্মোচন করা হয়েছে। যৌথ এই গবেষণাটি করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে বাস্তবায়নাধীন পাট বিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা প্রকল্প (জুট জিনোম প্রকল্প) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় যৌথভাবে বাংলাদেশে সংক্রমিত নভেল করোনার সাতটি নমুনা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করে। উন্মোচিত জিনোম তথ্য বিশ্লেষণে দেখা যায়, সিকোয়েন্সগুলোর সঙ্গে রাশিয়া, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ও মার্কিন যুক্তরাষ্ট্রের সিকোয়েন্সের মিল রয়েছে।

গবেষণালব্ধ তথ্য উপাত্ত জিআইএসএআইডি ডাটাবেসে জমা দেওয়া হয়েছে এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

উন্মোচিত জিনোম সিকোয়েন্সের একটি জিনোমের ক্ষেত্রে সাতটি স্থানে, দুটিতে পাঁচটি স্থানে এবং চারটিতে চারটি স্থানে মিউটেশন লক্ষ করা গেছে। এছাড়া, ৫১১ ও ৫১৭ নম্বর নমুনার সিকোয়েন্সে একই স্থানে ৩৪৫ বেইসপেয়ার-এর ডিলিশন পরিলক্ষিত হয়। যা সিঙ্গাপুরের কিছু জিনোমের ক্ষেত্রে দেখা গেছে। অর্থাৎ ওই দুটি জিনোমে এনএস৮ জিনটির অনুপস্থিতি লক্ষ করা গেছে।

উন্মোচিত সিকোয়েন্স তথ্য ডায়াগনস্টিক টেস্টগুলোর ডিজাইন, মূল্যায়ন এবং চলমান প্রাদুর্ভাবটি দমনে সম্ভাব্য বিকল্প পন্থা শনাক্তকরণে সহায়ক হবে বলে গবেষকরা আশা করছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা