বিজ্ঞান

ভাইরাস মোকাবিলায় দারুণ সুসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনা (কোভিড ১৯)'র থাবায় বিপর্যয়ের মধ্যে থাকা মানুষ আজ তাকিয়ে আছে এই ভাইরাস দমনের প্রতিষেধকের দিকে। এবার চিকিৎসা বিজ্ঞানীরা দিলো এক দারুণ সুসংবাদ।

ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগের চিকিৎসা হিসেবে ২০ বছরেরও বেশি সময় ধরে অ্যান্টিবডি ভিত্তিক চিকিৎসা পদ্ধতির খোঁজে ছিলো গবেষকেরা। এত দিন পরে তেমনি একটি প্রতিষেধক তৈরি করেছে বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের একটি দল লামার (এক ধরনের প্রাণী) রক্তে থাকা অতি ক্ষুদ্র অ্যান্টিবডিকে ব্যাকটেরিয়াল সুপার-গ্লুয়ের সঙ্গে জুড়ে দিয়ে নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। এভাবে সংযুক্ত অ্যান্টিবডি ইঁদুরের শরীরে প্রয়োগ করে দেখা গেছে, এর মাধ্যমে সংশ্লিষ্ট ইঁদুর দুটি ভয়ানক ভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারে। একই সঙ্গে তারা অন্য জীবাণুও প্রতিহত করতে পারে।

এ বিষয়ে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের প্রোটিন প্রকৌশলী জেনিফার মেনার্ড বলেন, ‘এটি খুবই সাধারণ একটি প্রযুক্তি। এবং এটি বিভিন্ন সংক্রামক রোগ ও ক্যানসার প্রতিরোধে কার্যকর হবে বলে আমি মনে করি।’

সায়েন্সম্যাগের প্রতিবেদনে বলা হয়, ক্যানসারসহ বিভিন্ন রোগের চিকিৎসায় অ্যান্টিবডি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরই মধ্যে বেশ কিছু ইঞ্জিনিয়ারড অ্যান্টিবডি বিভিন্ন রোগের চিকিৎসায় প্রয়োগের জন্য অনুমোদন পেয়েছে। কিন্তু এ ধরনের কার্যকর অ্যান্টিবডি তৈরি করা অনেক কঠিন ব্যাপার। জিন প্রযুক্তির মাধ্যমে অতি ক্ষুদ্র এই কোষগুলোকে রূপান্তর করে তবেই একটি কার্যকর অ্যান্টিবডি পাওয়া সম্ভব। একই সঙ্গে এই অ্যান্টিবডিকে শরীরে সক্রিয় করার জন্য প্রয়োজন সহায়ক অন্য কোষ। এ ক্ষেত্রে লামা, উট ও হাঙরের শরীরের অ্যান্টিবডি ব্যবহার তুলনামূলক সুবিধাজনক। কারণ, অন্য স্তন্যপায়ী প্রাণীর অ্যান্টিবডি থেকে এগুলো অনেক ছোট এবং এর রূপান্তর তুলনামূলক সহজ। এই ছোট অ্যান্টিবডিগুলোকে বলে মিনিয়েচার অ্যান্টিবডি।

লামাদের শরীরে এই দুই ভাইরাস প্রবেশ করানোর পর দেখা গেছে, লামার শরীরে ৭০ ধরনের ক্ষুদ্রাকৃতির অ্যান্টিবডি উৎপন্ন হচ্ছে, যা সংশ্লিষ্ট ভাইরাসগুলোর প্রোটিনে আটকে যাচ্ছে। এই অ্যান্টিবডিগুলোকে সংগ্রহ করে পরে এগুলোর কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়। এতে দেখা যায় এই অ্যান্টিবডিগুলো একসঙ্গে ভালো কাজ করে। এগুলোকে যখন কোনো ব্যাকটেরিয়াল সুপার গ্লুয়ের সঙ্গে জুড়ে দেওয়া হয়, তখন এর কার্যকারিতা সর্বোচ্চ হয়। কারণ, এর মাধ্যমে একাধিক অ্যান্টিবডি পরস্পর সংযুক্ত থাকতে পারে, যা ভাইরাসগুলোর বিরুদ্ধে এক হয়ে লড়তে পারে।

এরপর বিজ্ঞানীরা একটি ইঁদুরের ওপর এই জুড়ে দেওয়া অ্যান্টিবডিগুলো প্রয়োগ করেন। ওই ইঁদুরকে আগেই ওই দুই ভাইরাসের একটি এমন মাত্রায় দেওয়া হয়েছিল, যাতে তার মৃত্যু ছিল অবশ্যম্ভাবী। এতে দেখা যায়, অ্যান্টিবডি দেওয়া হয়নি এমন রিফট ভ্যালি ফিভার ভাইরাসে সংক্রমিত সব ইঁদুর তিন দিনের মধ্যে মারা গেছে। কিন্তু যেগুলোকে অ্যান্টিবডি দেওয়া হয়েছিল, সেগুলো ১০ দিন পরও জীবিত ছিল। অন্য ভাইরাসটির ক্ষেত্রেও একই পদ্ধতি কাজ করেছে। তবে এই পদ্ধতি মানুষের ওপর প্রয়োগের আগে আরও বেশ কয়েকটি ধাপ পেরোতে হবে বলে জানিয়েছেন গবেষকরা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

ছাত্রশিবির থেকে সাদিক কায়েমের বিদায় 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যা...

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল প...

ভয়াবহ বন্যা: ৭ জেলা বিপর্যস্ত, প্রাণহানি ৫৪ 

টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং বিভিন্ন এলাকায় ভূমিধসের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়...

৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, চট্টগ্রামে উন্নতির পূর্বাভাস 

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ৯ জেলায় চলমান স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। রোব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা