বিজ্ঞান

মে মাসে করোনামুক্ত হচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:

কয়েকদিনের ব্যবধানে দেশে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। এমন অবস্থায় আরও আতঙ্কিত হয়ে পড়ছেন মানুষ। এমন সময়ে করোনার স্থায়িত্বের বিষয়ে আশার কথা শুনিয়েছেন সিঙ্গাপুরের একদল গবেষক।

তারা জানিয়েছেন, আগামী মাসেই বাংলাদেশ থেকে বিদায় নেবে করোনাভাইরাস। আর বিশ্ব থেকে এই ভাইরাস বিদায় নেবে চলতি বছরের ডিসেম্বর মাসে।

সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি) এর ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের গবেষকেরা পূর্ভাবাসে জানিয়েছেন, বাংলাদেশে করোনা ১৯ মে'র মধ্যে ৯৭ শতাংশ, ৩০ মে মধ্যে ৯৯ শতাংশ বিলীন হয়ে যাবে।

গবেষকরা রবিবার (২৬ এপ্রিল) তাদের ওয়েবসাইটে ১৩১টি দেশের করোনা বিষয়ক গবেষণার তথ্য প্রকাশ করে।

গবেষকরা করোনার বিস্তারের ধরন, মানবদেহে ক্ষতিকর প্রভাব নিয়ে গবেষণা করেছেন। তারা জানিয়েছেন, বাংলাদেশে মে মাসের পরে বাকি এক শতাংশ নির্মূল হতে ১৫ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে।

এছাড়া তারা জানিয়েছেন, বিশ্ব থেকে করোনাভাইরাস ৯৭ শতাংশ দূর হবে ২৯ মের মধ্যে এবং পুরোপুরি ভাবে চলে যাবে চলতি বছরের ৮ ডিসেম্বরের মধ্যে।

এর আগে করোনাভাইরাসের স্থায়িত্বসহ বিভিন্ন বিষয়ে অনেক গবেষণা সামনে এসেছে। তবে দিনক্ষণ দিয়ে এমন গবেষণা এটাই প্রথম।

গবেষকরা এই গবেষণায় সাসসিপটাবেল ইনফেক্টেপ রিকভারড (সার) মডেল ব্যবহার করেছেন। এ মডেল অনুযায়ী, করোনাভাইরাসের প্রকোপ কমার প্রমাণ মিলেছে। তারা বলছেন, সার এপিডেমিক মডেল বলছে, বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্যে ও করোনা ভাইরাসের জীবনচক্রের মেয়াদ সম্পর্কে প্রচুর তথ্যের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা