বিজ্ঞান

বিশ্ব ধরিত্রী দিবসে গুগলের বিশেষ ডুডল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবসটি পালিত হয়ে আসছে। এবারের দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘ক্লাইমেট অ্যাকশন’। বুধবার (২২ এপ্রিল) অন্যান্যদের মতো দিবসটি পালন করছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলও।

গুগলের হোম পেজে ঢুকলেই দেখা যাচ্ছে অ্যানিমেটেড বিশেষ ডুডল। গুগলের হোমপেজে ‘বিশ্ব ধরিত্রী দিবস’র শুভেচ্ছা হিসেবে এ ডুডল দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। অ্যানিমেটেডে ক্লিক করলে দেখা যাচ্ছে, পাঁচ রঙের ফুল। এরপর একটি মৌমাছি। মৌমাছিটি ফুলের মধু পান করছে। আর মধু পানে এক ফুল থেকে অন্য ফুলে বসছে। এতে ফুলের পরাগায়ন হচ্ছে। পরাগায়নের সঙ্গে সঙ্গে অনেকগুলো ফুল ফুটছে। কীটপতঙ্গ কীভাবে আমাদের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে ধরিত্রীকে বাঁচিয়ে রেখেছে। সেটাই ফুটিয়ে তুলতে চমৎকার একটি অ্যানিমেটেড বানিয়েছে ডুডল।

গুগল বলেছে, বিশ্বব্যাপী মানব সম্প্রদায়ের ওপর করোনার সংক্রমণ রুখতে মানুষ একে অপরের দিকে আগের চেয়ে অনেক বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে যারা আমাদের প্রাণ বাঁচাচ্ছেন। তাদের নতুন করে চিনতে, জানতে ও সম্মান জানাতে একটি ডুডল সিরিজ চালু করেছি আমরা। পরিবেশ এবং প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখাই এই দিবসটির মূল লক্ষ্য।

এর আগেও করোনা ভাইরাসে যেসব চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী ও যারা প্রয়োজনীয় জিনিসপত্র ও পরিসেবা দিচ্ছেন। তাদেরও কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ ডুডল বানিয়েছে গুগল। এছাড়া বিশ্বের চিকিৎসাকর্মীদের হার্ট ইমোজি দিয়ে একরাশ ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছে গুগলের বিশেষ ডুডল। এরপর ধারাবাহিকভাবে এ সময় যে সংস্থা ও সেবা দানকারীরা সেবা দিচ্ছে সেসব কর্মীদের মনোবল বাড়ানোর জন্যও নতুন নতুন ডুডল বানিয়েছে গুগল।

উল্লেখ্য, ১৯৭০ সর্বপ্রথম খ্রিস্টাব্দে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা