প্রবাস

দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

গিয়াস উদ্দিন রনি: দক্ষিণ আফ্রিকার থাবানচু এলাকায় চাঁদা না দেওয়ায় মো. গোলাম মোস্তফা (৩২) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন মোস্তফার খালাতো ভাই শেখ মোস্তাফিজুর রহমান। এর আগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আফ্রিকান স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে।

এ সময় সন্ত্রাসীরা তাকে হত্যা করে দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। গোলাম মোস্তফা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়নাল আবদিন মেম্বারের ছোট ছেলে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের শুরু হয় শোকের মাতম। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

মোস্তফার বড় ভাই কিরন জানান, দীর্ঘদিন থেকে তার ভাই আফ্রিকার থাবানচু এলাকায় একটি দোকানে কর্মচারী হিসাবে কাজ করতো। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি)বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তার সঙ্গে সবশেষ মোবাইল ফোনে কথা হয়। এরপর রাত পৌনে ১টার সময় খবর আসে স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে।

তিনি চাঁদা দিয়ে অস্বকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি গুলি করে দোকানের মালামাল লুট করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই গোলাম মোস্তফা মারা যায়। খবর পেয়ে সে দেশের পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখে। লাশ দ্রুত বাংলাদেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

বৃষ্টি উপেক্ষা করেই প্রস্তুত বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গত ২৫ সেপ্টেম্বর জাপানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ...

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র সামরিক হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত এবং বহু মান...

ধ্বংসস্তূপের মধ্যেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত চিকিৎসাসেবা

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভা...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা