ছবি- সংগৃহিত
প্রবাস

দ.আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

নোয়াখালী প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার থাবানচু এলাকায় চাঁদা না দেওয়ায় মো. গোলাম মোস্তফা নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সশস্ত্র সন্ত্রাসী।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে মোস্তফার খালাতো ভাই শেখ মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার আফ্রিকান স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে। এ সময় সন্ত্রাসীরা তাকে হত্যা করে দোকানের মালামাল লুট করে নিয়ে যায়।

নিহত গোলাম মোস্তফা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়নাল আবদিন মেম্বারের ছোট ছেলে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টার দিকে তার মৃত্যুখবর গ্রামের বাড়িতে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

মোস্তফার বড় ভাই কিরন জানান, দীর্ঘদিন থেকে তার ভাই আফ্রিকার থাবানচু এলাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তার সঙ্গে সবশেষ মোবাইল ফোনে কথা হয়। এরপর রাত পৌনে ১টার সময় খবর আসে স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা গোলাম মোস্তফাকে এলোপাথাড়ি গুলি করে দোকানের মালামাল লুট করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে ওই দেশের পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখে। মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে নিহতের পরিবার।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

রাতে ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবন...

একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫ ম...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা