প্রবাস

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ আহত ২

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি শিল্প এলাকায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশিসহ দুইজন আহত হয়েছেন। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

রোববার (২৩ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় জাযানের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করে।

আরও পড়ুন: বাসস্ট্যান্ডে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ

হামলায় ওই এলাকার দুই বাসিন্দা আহত হন। তারা একজন বাংলাদেশি ও আরেকজন সুদানের নাগরিক বলে জানা গেছে। এ হামলাকে ‘বিদ্বেষপূর্ণ ও নিষ্ঠুর’ উল্লেখ করে মোকাবিলা করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

সম্প্রতি ইয়েমেনের একটি কারাগারে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। এক হুতি কর্মকর্তা এবং দাতব্য চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের বরাত দিয়ে আল জাজিরা জানায়, উত্তর ইয়েমেনের একটি কারাগারে বিমান হামলায় কয়েক ডজন লোক নিহত হন। দেশটিতে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাত গত সোমবার আবুধাবিতে হুতিদের ড্রোন হামলার পর নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখল করে নেয় দেশটির ইরান-সমর্থিত শিয়াপন্থি হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হাদি। হুতি বিদ্রোহীদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ২০১৫ সালের মার্চে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামের সামরিক আগ্রাসন চালানো শুরু করে সৌদি-আমিরাতের সামরিক জোট। এরপর থেকেই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতি বিদ্রোহীদের মধ্যে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা