প্রবাস
নিউইয়র্কে ‘নিউজ পোর্টাল এডিটরস ফোরাম’ গঠিত

সভাপতি দর্পণ কবীর, সা. সম্পাদক শাহ জে. চৌধুরী

সান নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘নিউজ পোর্টাল এডিটরস ফোরাম‘ গঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে শনিবার (১ জানুয়ারি) দুপুরে নিউইয়র্ক শহরের জ্যাকসন হাইটসে একটি রেষ্টুরেন্টে এক সভা করে নিউজ পোর্টালের সম্পাদকরা এই ফোরাম গঠন করেন।

জানা গেছে, এই ফোরাম বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্ত সাংবাদিকতায় উৎসাহ সৃষ্টিতে কাজ করবে। সাংবাদিকতার পেশাগত মান উন্নয়নেও সভা-সেমিনার ও মুক্ত আলোচনা করবে বিভিন্ন সময়ে। নিপীড়িত এবং আইনী অধিকার বঞ্চিত সাংবাদিকদের জন্য জনমত সৃষ্টিতেও ফোরাম ভূমিকা রাখার চেষ্টা করবে। এই লক্ষ্যে সংগঠনের ৫ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয় এদিন।

সংগঠনে, প্রতিষ্ঠাতা নির্বাহী কমিটির সভাপতি হলেন দেশকণ্ঠ ডটকমের সম্পাদক দর্পণ কবীর এবং সাধারণ সম্পাদক হয়েছেন রূপসী বাংলা ডটকমের সম্পাদক শাহ জে. চৌধুরী। এছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন গোচরে ডট ইউএস-এর সম্পাদক মোহাম্মদ হোসেন দিপু এবং নির্বাহী সদস্যরা হলেন দেশইউএসএ ডটকম-এর সম্পাদক মিজানুর রহমান ও বাংলানিউজ ইউএসএ২৪-এর সম্পাদক পুলক মাহমুদ।

এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা হয়েছেন বিজয় ডটকমের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. ফজলুল হক। সংগঠনে প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন, ইব্রাহিম চৌধুরী খোকন (সম্পাদক-প্রথম আলো এনওয়াইডটকম), মোহাম্মদ সাঈদ (সম্পাদক, প্রবাসএনওয়াই ডটকম), শওকত ওসমান রচি (সম্পাদক-বাংলাখবর ডটনেট), মোহাম্মদ মশিউর রহমান মজুমদার (সম্পাদক-খবর ডটকম), গোলাম মোস্তফা সংগ্রাম (সম্পাদক-বাংলা মেট্রো ডটকম), হোসনে আরা চৌধুরী (সম্পাদক, হিন্দুস্থান সুরখিয়ান ডটকম) ও সানজিদা আক্তার (সম্পাদক-চলমান নিউইয়র্ক ডট কম)।

এই সংগঠনের বিভিন্ন দেশে শাখা কমিটি বা চ্যাপ্টার খোলা যাবে, তবে সংগঠনটির প্রধান কমিটি ও অফিস থাকবে নিউইয়র্কে। ভবিষ্যতে সাংবাদিকতার বিষয় নিয়ে বিভিন্ন দেশে সভা-সেমিনার করা এবং কর্মশালা করার পরিকল্পনা রয়েছে বলে সংগঠনটি আত্মপ্রকাশের সময় নেতৃবৃন্দ অভিমত প্রকাশ করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশ–মালয়েশিয়া ৯ খাতে বড় সমঝোতা

বাংলাদেশ ও মালয়েশিয়া তাদের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্ত...

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার কাছে বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার...

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান

ব্যক্তিগত বিশেষ অসুবিধার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনার...

সব শ্রেণিকক্ষে প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও...

বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে...

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে: ডা. শফিকুর রহমান 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় বসার পর বিএ...

দল বদলাতে চান আলভারেজ ! 

গত রাতে (২২ জুন) আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচের পর হুলিয়ান আলভারেজের ম...

বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ ইশতেহার ঘোষণা

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশি...

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখেন মার্কিন পাইলট

গত এপ্রিলে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-১৫...

আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা নির্দেশনা

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিল এবং সংশ্লিষ্ট শোক কর্মসূচি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা