ছবি- সংগৃহীত
প্রবাস

ভারতে মানবপাচারকারী চক্রের হোতাসহ ২০ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গিদমন শাখা ও কলকাতা পুলিশ য‌ৌথ অভিযান চালিয়ে কলকাতায় মানবপাচারকারী চক্রের হোতাসহ ২০ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। রোববার (১২ ডিসেম্বর) আনন্দপুর থানা সংলগ্ন গুলশান কলোনির একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এর মধ্যে আটক মফিজুরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি জাল পরিচয়পত্র বানিয়ে মানবপাচার করে আসছিলেন। তাকে ট্রানজিট রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পৌরসভার নির্বাচন। নির্বাচন উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, করা হচ্ছে তল্লাশি। এ পরিস্থিতিতে কলকাতা পুলিশের হাতে আটক হলো মানবপাচারকারী চক্রের হোতাসহ ২০ বাংলাদেশি। কেন তারা ভারতে গেছেন তার কোনো সদুত্তর দিতে পারেনি আটক বাংলাদেশিরা । তাই তাদেরকে থানায় রাখা হয়েছে। তারা পুলিশকে কোনো বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ধৃতদের বিদেশে পাঠানোর জন্য বাংলাদেশ থেকে কলকাতায় আনেন মূল অভিযুক্ত মফিজুর রহমান। এ জন্য এ জন্য দেড় থেকে দু’লক্ষ টাকা করে নিয়েছেন তিনি। দুবাই, গ্রিস, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসে পাঠানোর জন্য ওই টাকা নিতেন অভিযুক্ত মফিজুর রহমান। প্রথমে তাদের ভারতে এনে জাল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বানাতেন মাহফুজুর। তার পর ভুয়া ভিসা এবং পাসপোর্ট বানিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতেন। আটক বাংলাদেশিদের একই ভাবে বিদেশে পাঠানোর পরিকল্পনা করেন তিনি। মফিজুর রহমানের কাছ থেকে প্রচুর জাল নথি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ জানায়, তারা গোপন সূত্রে খবর পেয়েছিল যে, কিছু লোকজন শহরে আসছে। কিন্তু তার কোনও নির্দিষ্ট তথ্য ছিল না তাঁদের কাছে। এমন সময়ে এক আসামিকে ধরতে যোগীর রাজ্য খ্যাত উত্তর প্রদেশের পুলিশ আসে কলকাতা শহরে। তাঁরা সাহায্য চায় কলকাতা পুলিশের। আর সেই সাহায্য করতে গিয়ে আনন্দপুর এলাকার গুলশান কলোনিতে হানা দেয় কলকাতা এবং লক্ষ্ণৌ পুলিশের টিম। তখনই ২০ বাংলাদেশি নাগরিকের হদিস পায় যৌথ বাহিনী। ২০ জনকেই আটক করে তাঁরা।

এদিকে, হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আটক মানবপাচারকারী চক্রের মূলহোতার নাম মফিজুর রহমান। হিউম্যান ট্রাফিকিংয়ের ক্যাসে উত্তরপ্রদেশ পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজে রেড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে খবর পেয়ে গুলশান কলোনির ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকেসহ ২০ জনকে আটক করা হয়। পৌরসভা নির্বাচনের প্রাক্কালে এই ঘটনা খতিয়ে দেখতে চাইছে পুলিশ। ২০ জন বাংলাদেশির একসঙ্গে আগমন তাই ভাঁজ ফেলেছে কলকাতা পুলিশের কপালে। তবে তাঁদের নাম-পরিচয় নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি পুলিশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা