মেক্সিকো
প্রবাস

মেক্সিকোতে বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ প্রদেশে দুটি ট্রাক থেকে বাংলাদেশসহ ১২ দেশের ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। এসব অভিবাসনপ্রত্যাশী ট্রাকের পেছনে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আটক করা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৪৫৫ জন পুরুষ এবং ১৪৫ জন নারী। তাদের হয় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে কিংবা মেক্সিকোতে থাকার সুযোগ দেওয়া হবে বলে আইএনএম জানিয়েছে। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আইএনএম জানায়, মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলের ভেরাক্রুজে চলে যায় অভিবাসনপ্রত্যাশাীরা। সেখান থেকে তাদের উদ্ধার করা হয়।

টোনাটিউহ হার্নান্দেজ, স্থানীয় মানবাধিকার কমিশনের এক কর্মকর্তা জানান, ট্রলারের মধ্যে দুটি ট্রাকে ঠাসাঠাসি করে বসেছিলেন তারা। সেখানে নবজাতক ও অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। তাদের মধ্যে অনেকেই অসুস্থ।

এসব অভিবাসনপ্রত্যাশীকে মেক্সিকো আটক করতে পারে অথবা বৈধভাবে মেক্সিকোতে বসবাসের সুযোগ দিতে পারে।

উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৪৫ জন নারী এবং ৪৫৫ জন পুরুষ। তাদের মধ্যে ৪০১ জন গুয়েতমালার, ৫৩ জন হন্ডুরাসের, ৪০ জন ডমিনিক প্রজাতন্ত্রের, ৩৭ জন বাংলাদেশের, ২৭ জন নিকারাগুয়ার, ১৮ জন এল সালভেদরের, চারজন ভেনেজুয়েলার, চারজন ইকুয়েডরের এবং আটজন কিউবার। কিছু আফ্রিকার লোক রয়েছে এবং একজন ভারতের, ছয় জন ঘানার এবং একজন ক্যামেরুনের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা