প্রবাস

অস্ট্রেলিয়ায় প্রথমবার কাউন্সিলর হলেন ২ বাংলাদেশি নারী

সান নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিটি কাউন্সিল নির্বাচনে দুই বাংলাদেশি মুসলিম নারী নির্বাচিত হয়েছেন। দেশটির কাউন্সিল নির্বাচনে এই প্রথম বাংলাদেশি নারী নির্বাচিত হয়েছেন তারা।

তারা হলেন-লিবারেল পার্টি থেকে সাজেদা আক্তার সানজিদা ও ড. সাবরিন ফারুকী।

অস্ট্রেলিয়ার বাংলাদেশি পাড়া ল্যাকেম্বার বাঙ্কসটাউন সিটি কাউন্সিল থেকে ক্ষমতাসীন দল লিবারেল পার্টি থেকে নির্বাচিত হয়েছেন সাবেক কাউন্সিলর শাহে জামান টিটুর সহধর্মীনী সাজেদা আক্তার সানজিদা।

অন্যদিকে ক্যাম্বারলান্ড সিটি কাউন্সিল থেকে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় সমাজকর্মী, গবেষক, শিক্ষক প্রেসিডেন্ট ক্যালচারাল ড্রাইভার্সিটি ড. সাবরিন ফারুকী।

বর্তমান বিরোধী দল লেবার পার্টি থেকে ক্যাম্বারলান্ড সিটি কাউন্সিল থেকে প্রথম বাংলাদেশি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।

মহামারিতে বিধিনিষেধের কারণে ২ বার তারিখ পরিবর্তনের পর গত ৪ ডিসেম্বর দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের ১২৪টি সিটি কাউন্সিল এলাকার নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে রাজ্যের ৫ মিলিয়নেরও বেশি ভোটার ভোট দেন। অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের জন্য বাধ্যতামূলক। অনুপস্থিত ভোটারের জন্য রয়েছে ৫৫ ডলার জরিমানা।

সিটি কাউন্সিল নির্বাচনে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল থেকে ফের নির্বাচিত হয়েছেন বাংলাদেশি মাসুদ চৌধুরী এবং ক্যাম্বারলান্ড সিটি কাউন্সিল থেকে আবারো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুমন সাহা।

নির্বাচন পরিচালনায় সরকারের কোভিড-১৯ নিরাপদ পরিকল্পনার অংশ হিসাবে বাসিন্দাদের জন্য প্রাক-নির্বাচন ভোটিং ব্যবস্থা করা হয়েছিল। এই ব্যবস্থায় ভোটাররা নির্বাচনের আগেই গত ২২ নভেম্বর থেকে তাদের সুবিধা মতো যে কোনো দিন ভোট দিতে পেরেছেন।

এবারের রাজ্য কাউন্সিল নির্বাচনে প্রায় ৩০ জন বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে পুনরায় নির্বাচিত হয়েছেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল থেকে মাসুদ চৌধুরী এবং কাম্বারল্যান্ড থেকে সুমন সাহা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে মামলার বাদী ও বিবাদীদের কাছ...

২৬ বছর বিনা বেতনে শিক্ষকতা, তবু এমপিও নেই

প্রতিদিন সকালে মাদরাসায় আসেন তারা। নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদে...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও মৃত্যু, ভর্তি ৫২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ (২৪) নামে আরও এক রোগ...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা