নিহত জাফর আহমেদ (৩২) ও আমিনুল ইসলাম (৩০)
প্রবাস

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপ প্রদেশে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের সোলায়মান মিয়ার বাড়ির রকিয়ত উল্যার ছেলে জাফর আহমেদ (৩২) ও ঢাকার আমিনুল ইসলাম (৩০)।

সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ওয়েস্টার্নকেপ প্রদেশের জর্জের বোফট ওয়েস্ট এলাকায় মহাসড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। জাফর আহমেদ ছিলেন পাইকারি ব্যবসায়ী। আমিনুল ইসলাম চাকরি করতেন বলে জানা গেছে।

কাদিরপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম নিহতে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সোমবার বিকেল দিকে দোকানের মাল ক্রয় করে আমিনুল ইসলাম ও জাফর আহমেদ দোকানে ফিরছিলেন। যাত্রা পথে গাড়িটি জর্জ এলাকায় নিয়ন্ত্রণ হারান।

এতে গুরুতর আহত হন জাফর আহমেদ ও আমিনুল ইসলাম। স্থানীয় লোকজন দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ নিয়ে দেশটিতে চলতি মাসে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হলেন।

সান নিউজ/বিপ্লব/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা