মালয়েশিয়া
প্রবাস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: আবেদনের তারিখ ঘোষণা

সান নিউজ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি প্ল্যান্টেশন খাতে মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে অনলাইন আবেদন করতে হবে বলে জানিয়েছেন, দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান। www.fwcms.com.my এ ওয়েবসাইটের মাধ্যমে কর্মীরা আবেদন করতে পারবেন।

এছাড়া বৃক্ষরোপণ খাতসহ অন্যান্য খাতে ১৫ ফেব্রুয়ারি থেকে বিদেশি কর্মী নিয়োগে নিয়োগকর্তারা আবেদন করতে পারবেন। এর আগে গত ১০ জানুয়ারি সারাভানান নিয়োগকর্তাদের উদ্দেশে বলেন, যারা বিদেশি কর্মী নিয়োগ করতে চান, তারা প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে আবেদন জমা দিতে পারবেন। নিয়োগকর্তাদের আবেদন প্রক্রিয়া দ্রুততর করতে এবং প্রতারকদের প্রতারণা এড়াতে মধ্যস্থতাকারী বা তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো অর্থ লেনদেন করতে নিষেধ করেছেন মানবসম্পদমন্ত্রী।

১৫ জানুয়ারি মানবসম্পদমন্ত্রী স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, দেশটিতে বৃক্ষরোপণ খাতে শ্রমিক ঘাটতি কমাতে গত বছরের সেপ্টেম্বরে ৩২ হাজার বিদেশি শ্রমিক আনার জন্য সরকার বিশেষ অনুমোদন দিয়েছে।

গত ১০ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে বৃক্ষরোপণ খাত ছাড়া অন্য সব সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকে অনুমোদিত খাতগুলো হলো- কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি এবং খনন, নির্মাণ এবং গৃহকর্মী।

এদিকে, মানবসম্পদমন্ত্রী, নিয়োগকর্তাদের সরকার থেকে নির্ধারিত বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে চলার কথাও মনে করিয়ে দিয়েছেন।

তিনি বলেন, এসওপি চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে। যথা- প্রি-রিলিজ, আগমনের পর, আগমনের পরে এবং পোস্ট-কোয়ারান্টিন।

সব বিদেশি কর্মীকে সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, যার মধ্যে তাদের কোভিড-১৯ এর জন্য দুবার স্ক্রিন করা হবে এবং নিয়োগকর্তাদের খরচ বহন করতে হবে।

এছাড়া বর্তমানে সব কোয়ারেন্টাইন কেন্দ্র, পাশাপাশি কোয়ারেন্টাইনের নির্ধারিত হোটেলগুলো ক্লাং উপত্যকায় ছিল এবং তারা একবারে ১০ হাজার লোককে সেবা দিতে প্রস্তুত।

এ বিষয়ে মন্ত্রী বলেন, কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহারের সুবিধা দিতে আগ্রহীদের স্বাগত জানিয়েছে মন্ত্রণালয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা