প্রবাস

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-মেয়ে নিহত

সান নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের শারজায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক অন্তঃসত্ত্বা নারী ও তার নয় বছরের মেয়ে নিহত হয়েছেন। নিহতের স্বামী ও দুই শিশু গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর স্বামীর এক আত্মীয় জানান, গতকাল রাতে স্বামী আব্দুল হামিদ তার তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে পারিবারিক কাজে গাড়ি নিয়ে বাসা থেকে বের হন।

পথে গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটি অন্য গাড়ির ওপর দুমড়েমুচড়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যান মা ও মেয়ে। স্বামী ও দুই শিশু গুরুতর আহত হন।

পুলিশ জানায়, অন্তঃসত্ত্বা ওই নারী ও তার স্বামীকে আল কাসিমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুদের রাত ১১টার দিকে শারজাহ আল কুয়েতি হাসপাতালে পাঠানো হয়েছে। তারা নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টহল ও জরুরি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠায়। প্রথম গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে তাকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা