প্রবাস

ইতালিতে তিন বাংলাদেশির মৃত্যু

সান নিউজ ডেস্ক : ইতালিতে একদিনে তিন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। বুধবার (৫ মে) মারা যাওয়া তিন বাংলাদেশি হলেন শাহারুল আলম সাগর (২৮), মো. গোলাম মোস্তফা মিয়া (৫৫) ও মো. ছিদ্দিক (৪৬)। তিন বাংলাদেশির মধ্যে দুইজন করোনায় ও ছিদ্দিক নামের অপর এক বাংলাদেশি ব্রেন স্টোকে মারা যান।

তিন বাংলাদেশির মধ্যে সাগরের বন্ধুর বরাত দিয়ে এক প্রবাসী জানান, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন সাগর। পরে হাসপাতালে ভর্তির হলে পরীক্ষায় করোনা শনাক্ত হয়। দীর্ঘ ১৭ দিন চিকিৎসার পর না ফেরার দেশে চলে যান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাগরের মরদেহ হাসপাতালে ছিল।

ইতালি প্রবাসী সোহাগ খান জানান, ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি গোলাম মোস্তফা স্থানীয় সময় দুপুর ১২টায় ভেনিসের মেসত্রে আনজেলো হাসপাতালে চিকিৎসা অবস্থায় মারা যায়।

অপরদিকে রোমে বসবাসরত মো. ছিদ্দিক স্থানীয় সময় বেলা ১১টায় ব্রেন স্টোকে মৃত্যুবরণ করেন। তিন রেমিটেন্স যোদ্ধার মৃত্যুতে ইতালি প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, সাগরের বাড়ি কুমিল্লা, গোলাম মোস্তফার বাড়ি কিশোরগঞ্জ ও মো. ছিদ্দিকের বাড়ি নরসিংদী জেলার রায়পুর থানায়। এদিকে তিন দিন আগে ইতালির উত্তর পালেরমোতে বসবাসকারী সেকেন আলি (ইউসুফ) নামে আরেক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা