প্রবাস

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি সাবওয়ে স্টেশনে বোমা বিস্ফোরণের চেষ্টায় অভিযুক্ত বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহর দণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অতিরিক্ত আরও ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ম্যানহাটন ফেডারেল আদালতের বিচারক রিচার্ড জে সুলিভান আকায়েদ উল্লাহর এই সাজার রায় ঘোষণা করেন।

বাংলাদেশি অভিবাসী ৩১ বছর বয়সী আকায়েদকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আরও ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ প্রায় ২৫ বছর; এর সঙ্গে আকায়েদকে আরও ৩০ বছর কারাগারে থাকতে হবে।

সাজা ঘোষণার সময় বিচারক রিচার্ড জে সুলিভান বলেন, ‘তার (আকায়েদ) যাবজ্জীবন সাজা হওয়া যথার্থ। কারণ তার অপরাধ প্রকৃতপক্ষেই বর্বরোচিত ও ভয়ানক।’
তবে অভিযুক্তের আইনজীবী অ্যামি গ্যালিকসিও বলছেন, এই মামলায় আকায়েদের ৩৫ বছরের বেশি কারাদণ্ড হওয়া উচিত নয়। তার দাবি, ২০১৭ সালের ডিসেম্বরের ওই হামলার আগপর্যন্ত যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবেই বসবাস করেছেন আকায়েদ।

উল্লেখ্য, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে নিউইয়র্কের টাইম স্কয়ার সাবওয়ে স্টেশনের ভূগর্ভস্থ পথে নিজের শরীরে বেঁধে রাখা পাইপ বোমার বিস্ফোরণ ঘটান আকায়েদ। তবে বোমাটি পুরোপুরি বিস্ফোরিত না হওয়ায় বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে আহত হন তিন পুলিশ সদস্য।

আহত অবস্থায় গ্রেফতার করা হয় আকায়েদকে। পরে ইসলামিক স্টেটের (আইএস) মাধ্যমে অনুপ্রাণিত হয়ে তিনি হামলার চেষ্টা চালান বলে জানায় পুলিশ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা