প্রবাস

মালয়েশিয়ায় আতঙ্কে দিন কাটছে প্রবাসীদের

সান নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। একদিনে দেশটিতে শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৪ হাজার ২৯ জন। অন্যদিকে এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৫৯৪ জন। এমন পরিস্থিতিতে ব্যাপক আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা।

জরুরি অবস্থার মধ্যেও প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ৬টি রাজ্যে দ্বিতীয় দফার লকডাউন থাকলেও দেশটিতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আন্তঃরাজ্য ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি সবাইকে ১০ কিলোমিটারের বেশি পথ ভ্রমণের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। এ অবস্থায় আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে প্রবাসীদের।

এক প্রবাসী বাংলাদেশি বলেন, আগের তুলনায় মালয়েশিয়ায় করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা জানি না কবে আবার সেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব।

আরেক প্রবাসী বাংলাদেশি বলেন, করোনায় লকডাউনের কারণে সামগ্রিক পরিস্থিতির কারণে আমরা বেকার হয়ে গেছি। বর্তমানে ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই।

নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দোকানপাট বাদে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় ইতোমধ্যে কয়েকশ’ জনকে জরিমানাও করেছে কর্তৃপক্ষ। করোনা থেকে বাঁচতে প্রবাসীদের আরও সচেতন ও সরকারের বিধিনিষেধ মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের।

এদিকে করোনাকালীন বিধিনিষেধের মধ্যেও প্রবাসী বাংলাদেশিদের হাতে দ্রুত পাসপোর্ট পৌঁছে দিতে সরকারের বিধিনিষেধ মেনে গত তিন দিনে আড়াই হাজারের বেশি পাসপোর্ট বিতরণ করা হয়েছে।

মহামারি করোনার এই প্রকোপ নিয়ন্ত্রণে সবাইকে সর্বোচ্চ স্বাস্থ্য সচেতনতা ও সম্পূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার পরামর্শ দিয়েছেন মালয়েশিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা