সংগৃহীত
প্রবাস

চীনে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা 

প্রবাস ডেস্ব: চীনের গুয়ান্তং প্রদেশের শেনজেন শহরের চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং এ অধ্যয়নরত শাফীন হাবিব (২১) নামের ১ বাংলাদেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৮ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি ভবনের ৭ম তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন: সৌদিতে দুই বাংলাদেশি নিহত

মৃত শিক্ষার্থী রাজধানী ঢাকার হাজারীবাগের মনেস্বর লেনের বাসিন্দা। তার বাবা মোহাম্মদ হাবিবুর রহমান একজন সৌদি প্রবাসি।

মৃতের বাবা সামাজিক মাধ্যমে জানান, আমার ছেলে মারা যাওয়ার আগেও তার সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ ছিলো। গত বুধবার (২৯ মে) বাংলাদেশে আসার টিকিটও কেটেছিলাম তার জন্য। দুপুর আড়াইটা পর্যন্ত তার সাথে আমার কথা হয়। এরপর বিকেল ৩ টার দিকে তার মৃত্যুর খবর পাই।

আরও পড়ুন: বাংলাদেশ সফর করায় কাতারের আমিরকে কমিউনিটির শুভেচ্ছা

শুক্রবার (৩১ মে) বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি সিদ্দিক জানান, শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ) শিক্ষার্থীর পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ও সকল ধরনের সহায়তায় দেয়ার সর্বাত্মক চেষ্টা করছে।

তিনি আরও জানান, বিসিওয়াইএসএ এই ঘটনায় মৃতের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে। তার সাথে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখারও অনুরোধ করেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা