সংগৃহীত ছবি
রাজনীতি

জেলে কারা মারা গেছে তালিকা দিন

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বলুক, তালিকা দিক কারা কারা জেলে মারা গেছে এবং তারা কোথায় কোথায় বিএনপির কী দায়িত্বে ছিল।

আরও পড়ুন : টানা দুই দিনের কর্মসূচি শুরু

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কারাগারে নাকি তাদের ১৩ নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে। জেলখানায় যারা বন্দি আছে তারাও মানুষ, তাদেরও মৃত্যু হতে পারে। এ রকম মৃত্যুর খবর প্রায়ই আমরা বাইরে জানি। এ সংখ্যাটা ১৪-১৫ সে রকম বেরিয়েছে। এখন জেলে যে বন্দি অবস্থায় আছে তার কি মৃত্যু হবে না? এখন জেলে যে সব লোক মারা গেছেন তারা যে বিএনপির, এটা কীভাবে দাবি করে তারা। তাহলে তারা (বিএনপি) তালিকা দিক, কারা কারা মারা গেছে এবং তারা কোথায় কোথায় বিএনপির কি দায়িত্বে ছিল।

আরও পড়ুন : ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

তিনি বলেন, আমরা গুমের অনেক খবর জানি। কক্সবাজারের সালাউদ্দিন যখন ওপারে ধরা পড়ে, তখন সে ঘুরে বেড়াচ্ছিল রাস্তায়। ধরা পড়ার আগে বিএনপি অপপ্রচারই করেছিল যে সালাউদ্দিনকে গুম করা হয়েছে। তারপরে একজন প্রখ্যাত সাংবাদিক ফরহাদ মজহার, তার সম্পর্কেও একই রকম অপপ্রচার করা হয়েছিল। পরে তাকে পাওয়া গেলো খুলনার মার্কেটে। অথচ আমাদের যে মাফুজ বাবুকে নিয়ে (নগর ছাত্রলীগের নেতা) তারা (বিএনপি) গুম করল সে বিষয়ে কোনো কথা বলে না। চট্টগ্রামে জামালউদ্দিন তাদের (বিএনপির) পার্টির নেতা। জামালউদ্দিন হঠাৎ অপহরণ, গুম হয়। তারপর এক সময় তারা দোষ চাপাল যে আওয়ামী লীগ তাকে অপহরণ করে হত্যা করেছে। কিন্তু পরে দেখা গেলো যে জামালউদ্দিনকে তারাই (বিএনপি) অপহরণ করে খুন করেছে।

ওবায়দুল কাদের বলেন, কাজেই আমরা এখনো বলতে চাই, গুম খুন এসব মিথ্যে তথ্য উপাত্ত ছাড়া, মিথ্যাচার যে তারা করছে সত্যটা কী? কারা গুম হয়েছে তাদের তালিকা দেখতে চাই। তারা অন্ধকারে বারবার ঢিল ছুড়বে সেটা হয় না। এটা রাজনীতি নয়। তাদের রাজনীতি এখন লিফলেট বিতরণের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করা যাবে না। লিফলেটের ভাষা দিয়ে তাদের ব্যর্থতা আড়াল করার কোনো স্পেস নেই।

আরও পড়ুন : বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

‌গুম খুনের জন্য বিএনপি আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের বিচারের দাবি করবে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলে এবং বিএনপি আমলে কত হত্যা, কত গুম হয়েছে সেটারও হিসাব হোক। সব হিসেবই আসুক। কোন আমলে কত মানুষ, রাজনৈতিক প্রতিপক্ষ খুন হয়েছে, হত্যাযজ্ঞের শিকার হয়েছে, নিখোঁজ রয়েছে এরও হিসাব দিতে হবে।

মন্ত্রী বলেন, মঈন খান রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন। এটা করতেই পারেন। সেখানে ষড়যন্ত্র আভাস খোঁজার কিছু নেই। সব ব্যাপারে ষড়যন্ত্র দেখার কিছু নেই। এ নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথার প্রয়োজন আছে বলেও মনে করেন না তিনি।

আরও পড়ুন : মুক্তি পেলেন প্রিন্স

সংরক্ষিত আসনে ১৪ দলের শরিকরা মনোনয়ন পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, গণভবনে আগামীকাল আমাদের মনোনয়ন বোর্ডের সভা আছে। ১৪ দলের ব্যাপারে আমাদের নেত্রী অন্যভাবে মূল্যায়ন করতে পারেন। তবে নিয়মানুযায়ী তাদের পাওয়ার সুযোগ নেই। বাকিটা আগামীকাল বৈঠকের পর জানা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়ারসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল, গুলি, শর্টগানের কার্তুজ...

এলপিজি নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিতের দাবি ক্যাবের

পাইপলাইনের গ্যাসের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর রান্নার প্রধান জ্বালানি হলো তরলীক...

৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, ৫ জেলের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে মা ইলিশ শিকারের সম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা