ফাইল ফটো
রাজনীতি

টানা দুই দিনের কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে রাজধানীসহ সব সাংগঠনিক মহানগরে টানা ২ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। এ নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি।

আরও পড়ুন: পিটিআই নেতাকে গুলি করে হত্যা

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরে স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের কয়েকটি স্থানে লিফলেট বিতরণ করার কথা রয়েছে। একই কর্মসূচি পালন করবে- এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

এর আগে রোববার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভারত-বাংলাদেশ ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে হত্যার প্রতিবাদে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

আরও পড়ুন: ৫ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সব জেলা শহরে এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে একই কর্মসূচি পালন করবে।

এছাড়া বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভারত ও মিয়ানমার সীমান্তে দেশ দুটির সীমান্তরক্ষীদের ছোড়া গুলিতে নিহত বাংলাদেশিদের স্মরণে জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আয়োজন করবে বিএনপি।

আরও পড়ুন: ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জনের পর গত ৩০ জানুয়ারি সংসদ অধিবেশনের শুরুর দিন রাজধানীসহ সারা দেশে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করে দলটি।

দলীয় সূত্রে জানা যায়, লিফলেটে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শিরোনামে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সীমাহীন মূল্যবৃদ্ধির চিত্র, দুর্নীতি, নির্বাচন, মামলা-হামলা ও গ্রেফতারের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: মুক্তি পেলেন প্রিন্স

শেষে বলা হয়েছে, গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল, শ্রেণি-পেশার সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সচেতন জনগণের ইস্পাত কঠিন ঐক্য ও অব্যাহত সাহসী লড়াই আজ সময়ের দাবি।

আসুন, আমরা আরও ঐক্যবদ্ধ হই। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অনির্বাচিত অবৈধ সরকারের অবসান ঘটিয়ে তাদের অপশাসন, লুটপাট, দুর্নীতি, অনাচার, অত্যাচার থেকে দেশকে মুক্ত করি এবং নিজেরা মুক্ত হই। এ ন্যায়যুদ্ধে বিজয় আমাদেরই হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা